News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’-তে আজও সাধারণ মানুষকে চিকিৎসায় সহায়তা
Image

‘মুখ্যমন্ত্রী সমীপেষু’-তে আজও সাধারণ মানুষকে চিকিৎসায় সহায়তা

আগরতলা, ৩০ এপ্রিল : মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচির ৪২তম পর্বে আজও সাধারণ মানুষের সাথে সরাসরি কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নানাবিধ সমস্যা নিয়ে সাহায্য প্রত্যাশীগণ এসেছিলেন মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচিতে। চিকিৎসা, কর্মসংস্থান সহ বিভিন্ন বিষয়ে মুখ্যমন্ত্রী সমস্যা-পীড়িতদের সাথে কথা বলেন ও তাদের সমস্যার তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করেন।

আগরতলার পশ্চিম প্রতাপগড়ের পেশায় কাঠমিস্ত্রি ক্যান্সার আক্রান্ত অর্জুন সূত্রধর এবং কমলপুর হালহালির দিনমজুর কৃষ্ণ দেবনাথ এসেছিলেন জটিল অসুখে আক্রান্ত তার কন্যার চিকিৎসার সাহায্যের আর্জি নিয়ে। মুখ্যমন্ত্রী অর্জুন সূত্রধর এবং কৃষ্ণ দেবনাথের কন্যার চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থার পাশাপাশি সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর থেকে তাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের সচিবকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন। খোয়াই হাতিমারা পাড়ার কৃষিজীবী পীযূষ দেববর্মা চিকিৎসা সহায়তার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানালে মুখ্যমন্ত্রী তাকে জিবি হাসপাতালে চিকিৎসার পরামর্শ দেন। রামনগরের দেবযানী ভট্টাচার্য্য তার চিকিৎসা এবং মেয়ের কর্মসংস্থানের জন্য মুখ্যমন্ত্রীর সাহায্য চাইলে মুখ্যমন্ত্রী সাথে সাথে জিবিপি হাসপাতালের মেডিক্যাল সুপারের সাথে কথা বলে দেবযানী ভট্টাচার্য্যের চিকিৎসা নিখরচায় করার ব্যবস্থা করে দেন।

উদয়পুরের পেশায় দিনমজুর নন্দদুলাল সাহার চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রী বিনামূল্যে ওষুধের ব্যবস্থার পাশাপাশি লেবার কার্ডের মাধ্যমে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচিতে পূর্ব চাম্পামুড়ার মিঠু পাল (দাস) মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে তার সমস্যার সমাধানের ব্যপারে আশ্বস্ত হন। পূর্ব যোগেন্দ্রনগরের ক্যান্সার আক্রান্ত অপর্ণা সাহা, আগরতলার চন্দ্রপুরের রঞ্জন ভৌমিক তার ছেলের চিকিৎসা, পশ্চিম প্রতাপগড়ের জয়নাল আব্দুল প্রমুখ চিকিৎসায় সহায়তার জন্য মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানান। মুখ্যমন্ত্রী তাদের প্রত্যেকের চিকিৎসায় প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্যে, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের সচিব তাপস রায়, মুখ্যমন্ত্রী সচিবালয়ের অতিরিক্ত সচিব ড. সমিত রায় চৌধুরী, জিবিপি হাসপাতালের মেডিক্যাল সুপার ডাঃ শঙ্কর চক্রবর্তী, অটল বিহারী বাজপেয়ী আঞ্চলিক ক্যান্সার হাসপাতালের মেডিক্যাল সুপার এস দেববর্মা, আইজিএম হাসপাতালের মেডিক্যাল সুপার দেবাশ্রী দেববর্মা সহ আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার ।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top