News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অক্ষয় তৃতীয়ার উৎসবে স্বর্ণ কেনার ধুম, বিশেষ অফার নিয়ে প্রস্তুত রাজধানীর জুয়েলারি দোকানগুলো
Image

অক্ষয় তৃতীয়ার উৎসবে স্বর্ণ কেনার ধুম, বিশেষ অফার নিয়ে প্রস্তুত রাজধানীর জুয়েলারি দোকানগুলো

আগরতলা, ৩০ এপ্রিল: অক্ষয় তৃতীয়া উপলক্ষে রাজধানী আগরতলা শহরের স্বর্ণের বাজারে আজ ছিল উৎসবমুখর পরিবেশ। পুরাণ মতে, অক্ষয় তৃতীয়া এমন একটি তিথি, যেদিন করা শুভ কাজের ফল কখনও ক্ষয় হয় না। বিশেষ করে এই দিনে স্বর্ণ কেনার প্রচলন বহু প্রাচীন এবং বিশ্বাস করা হয়, আজকের দিনে স্বর্ণ কেনা হলে তা চিরকাল অক্ষয় থাকে। আর সেই বিশ্বাসকে ঘিরেই প্রতি বছরের মতো এবছরও রাজ্যের মানুষজন ভিড় জমিয়েছেন বিভিন্ন জুয়েলারি দোকানে।

রাজধানীর সেরা স্বর্ণ ব্যবসায়ীরা অক্ষয় তৃতীয়াকে ঘিরে আয়োজন করেছেন বিশেষ ছাড় এবং আকর্ষণীয় অফার। কোথাও দেওয়া হয়েছে মেকিং চার্জে ছাড়, আবার কোথাও উপহারের ব্যবস্থা রাখা হয়েছে। শুধু স্বর্ণের গয়নাই নয়, কেউ কেউ বিনিয়োগের উদ্দেশ্যে কিনছেন স্বর্ণের কয়েন এর মতো মূল্যবান সামগ্রীও। এক ক্রেতা জানান, “আমি প্রতি বছর অক্ষয় তৃতীয়ায় কিছু না কিছু স্বর্ণ কিনে থাকি। এটা আমাদের পারিবারিক রীতি। পাশাপাশি এটা ভবিষ্যতের জন্য একরকম সঞ্চয়ও।”

অক্ষয় তৃতীয়ার এই দিনটি শুধুমাত্র একটি তিথি নয়, বরং বাঙালি সমাজে এটি হয়ে উঠেছে ঐতিহ্য, বিশ্বাস এবং অর্থনৈতিকভাবে সুরক্ষিত থাকার এক গুরুত্বপূর্ণ উপায়। আর সেই বিশ্বাসেই আগরতলা শহরের জুয়েলারি বাজারে দেখা গেছে উৎসবের রঙিন ছোঁয়া।

Releated Posts

সাত দফা দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কাছে ডেপুটেশন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের

আগরতলা, ১ অক্টোবর:  সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে মিছিল করে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা…

ByByReshmi Debnath Oct 1, 2026

আগরতলা শহর পরিচ্ছন্ন রাখতে সাফাই কর্মীদের সহযোগিতার আহ্বান মেয়রের

আগরতলা, ১ অক্টোবর: আগরতলা শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে সাফাই কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তাঁদের সহযোগিতা…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top