News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মান্দাইয়ে সিপিআইএম কার্যালয়ে আগুন, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন জিতেন্দ্র চৌধুরী
Image

মান্দাইয়ে সিপিআইএম কার্যালয়ে আগুন, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ৩০ এপ্রিল: মান্দাইয়ে সিপিআইএম-এর দলীয় কার্যালয়ে আগুন লাগানোর ঘটনার পর রাজ্যজুড়ে উত্তপ্ত রাজনৈতিক পরিবেশ। এই ঘটনায় সরাসরি সরকারি ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা ও সিপিআইএম পলিটব্যুরোর সদস্য জিতেন্দ্র চৌধুরী।
মঙ্গলবার আগরতলায় লালঝান্ডার বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি কড়া ভাষায় শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তোলেন। মান্দাই, আগরতলা, ধর্মনগর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সিপিআইএম কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং দলের নেতাদের উপর শাসকপন্থী দুষ্কৃতীদের হামলার প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
জিতেন্দ্র চৌধুরী বলেন, মান্দাইয়ে দলীয় কার্যালয়ে আগুন লাগানো হয়েছে, আর এএসপি বলছেন এখনো তদন্ত চলছে। তিনি প্রশ্ন তুলেন, “আপনারা কীভাবে নিজেদের মুখ রক্ষা করবেন?” তিনি আরও বলেন, “এই ধরনের ঘটনায় থানায় এফআইআর করেও কোনো লাভ হয় না, কারণ বিগত বহু বছর ধরে এসব ঘটনায় অপরাধীরা ধরা পড়েনি।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “দুষ্কৃতীরা রেহাই পাবে না। সবাইকে একদিন জবাবদিহি করতে হবেই।” এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিরোধী দলনেতা বলেন, “রাজ্যে আইনের শাসন নেই। সন্ত্রাসকে রাষ্ট্রীয় প্রশ্রয় দেওয়া হচ্ছে।”
এদিকে, সিপিআইএম নেতৃত্ব এই ধরনের ঘটনাকে গণতান্ত্রিক পরিসরের উপর আক্রমণ বলে ব্যাখ্যা করেছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। 

Releated Posts

সরকারের সিদ্ধান্তকে নীতিগত সমর্থন ডক্টর্স টিচার্স ফোরামের, সোমবার থেকেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের

আগরতলা, ২৭ জুন: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের রাজ্য সরকারের…

ByByNews Desk Jun 27, 2026

আমবাসা রেল স্টেশনে ফের সাফল্য, ৩ কেজি গাঁজাসহ বিহারের এক মহিলা আটক

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল রেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান…

ByByNews Desk Jun 27, 2026

রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক কাজ করে চলেছে: অর্থমন্ত্রী

আগরতলা, ২৭ জুন : গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সমবায়ের মূল উদ্দেশ্য। ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক রাজ্যের গ্রামীণ এলাকার…

ByByNews Desk Jun 27, 2026

উত্তর রাঙামুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা, কাঁঠালিয়া, ২৭ জুন :  সোনামুড়া মহকুমার উত্তর রাঙামুড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top