News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিপুল পরিমাণ মাদক সামগ্রী সহ তিন ভারতীয় নাগরিকের সাথে এক দালাল ধৃত
Image

বিপুল পরিমাণ মাদক সামগ্রী সহ তিন ভারতীয় নাগরিকের সাথে এক দালাল ধৃত

আগরতলা, ৩০ এপ্রিল : বিপুল পরিমাণ মাদক সামগ্রী সহ তিন ভারতীয় নাগরিকের সাথে এক দালালকে জালে তুলেছে বিএসফ ও পুলিশের যৌথ বাহিনী। তাদের কাছ থেকে ৮০৫ বোতল নিষিদ্ধ মাদক হিসেবে পরিচিত এসকাফ সিরাপ উদ্ধার হয়েছে। এয়ারপোর্ট থানাধীন নরসিংগড় এবং কাইয়াধেপা বাজার এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে নেমে ২৯ এপ্রিল বিএসএফ ও পুলিশের যৌথ বাহিনী ওই সাফল্য অর্জন করেছে।

একই দিনে আরেকটি গোয়েন্দা তথ্যে ভিত্তি করে, বিএসএফ-এর কাইয়াধেপা সীমান্ত চৌকির জওয়ানরা কাইয়াধেপা বাজার এলাকা থেকে এক দালালকে আটক করে। ধৃত ব্যক্তি বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের ভারতে অবৈধ অনুপ্রবেশে সহায়তা করত এবং তাদের জন্য আশ্রয় ও লজিস্টিক সহায়তা প্রদান করত। মানব পাচারে জড়িত থাকার অভিযোগেও তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অন্যদিকে, বিএসএফ-এর পুটিয়া সীমান্ত চৌকির জওয়ানরা এক ভারতীয় নাগরিককে সীমান্তের বেড়া পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় গ্রেপ্তার করে। তার কাছ থেকে সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। এই সমস্ত অভিযানে প্রায় ১৩ লক্ষ টাকার নিষিদ্ধ মাদক ও অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। বিএসএফ জানিয়েছে, তারা সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ ও পাচার রোধে অভিযান আরও জোরদার করেছে এবং এই ধরনের দালাল চক্রকে চিহ্নিত করে নির্মূল করার কাজ চলছে।

Releated Posts

২৩ দিন ধরে জিবি হাসপাতালের মর্গে পড়ে আব্দুল আউয়াল মিয়ার দেহ, ওয়ারিশের খোঁজে পুলিশের আবেদন

বিশালগড়, ১৩ মে: একটি হৃদয়বিদারক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। গত ২৩ দিন ধরে আগরতলা জিবি হাসপাতালের মর্গে পড়ে…

ByByReshmi Debnath May 13, 2026

এস আই আর নিয়ে উদ্বেগ প্রকাশ, বৈধ ভোটারের নাম বাদ না দেওয়ার দাবি আমরা বাঙালীর

আগরতলা, ১৩ মে : ত্রিপুরাজুড়ে চলমান এস আই আর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল…

ByByTaniya Chakraborty May 13, 2026

রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা অভিযুক্তদের, তিন অভিযুক্তের অগ্রিম জামিনের আবেদন খারিজ ধর্মনগর জেলা ও দায়রা আদালতে

ধর্মনগর, ১৩ মে: রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা খেলেন অভিযুক্তরা। ধর্মনগর জেলা ও দায়রা আদালত মঙ্গলবার তিন…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিশালগড়ের রাউৎখলায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: বিশালগড়ের রাউৎখলা বাইপাস এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top