News Flash

Image

সামাজিক কাজ করতে গিয়ে মৃত্যু যুবকের, আহত এক

আগরতলা, ২৯ এপ্রিল: চিকিৎসার জন্য এক যুবককে সাথে নিয়ে হাসপাতালে যাওয়ার সময় বাইক ও জেসিবি’র সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারান স্বাস্থ্য দপ্তরের সাথে জড়িত এক এনজিও কর্মী। আজ কৈলাসহরের কাউলিকুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ওই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও এক যুবক। ঘটনার পর ঘাতক জেসিবি চালক প্রজেস সিনহাকে (২৩) আটক করেছেন স্বাস্থ্য কর্মীরা।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, চিকিৎসার জন্য এক যুবককে সাথে নিয়ে বাইকে চেপে হাসপাতালে যাচ্ছিলেন ৩৫ বছরের জ্ঞান চাকমা। কিন্তু কৈলাসহর কুমারঘাট জাতীয় সড়কের কাউলিকুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় আসামাত্রই
বাইক ও জেসিবির সংঘর্ষ ঘটে। তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে জ্ঞান চাকমা। সে স্বাস্থ্য দপ্তরের এক এনজিও কর্মী ছিলেন। পাশাপাশি আহত অপর এক যুবক। ওই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে, স্বাস্থ্য কর্মীরা পর ঘাতক জেসিবি চালক প্রজেস সিনহাকে (২৩) আটক করেছেন।

Releated Posts

গ্যাস সিলিন্ডার চুরি করে পালানোর আগেই ঘুম, হাতেনাতে ধরা পড়ল চোর

আগরতলা, ১৭ আগস্ট: চুরি করতে গিয়ে শেষ পর্যন্ত ঘুমই কাল হলো এক দুষ্কৃতীর। গ্যাস সিলিন্ডার চুরি করে চম্পট…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top