News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যের নারী ও শিশুদের জনস্বাস্থ্য উন্নয়নে মৌ স্বাক্ষর
Image

রাজ্যের নারী ও শিশুদের জনস্বাস্থ্য উন্নয়নে মৌ স্বাক্ষর

আগরতলা, ২৮ এপ্রিল : রাজ্যের নারী ও শিশুদের জনস্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে জাতীয় স্বাস্থ্য মিশন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং ডিব্ৰুগড়স্থিত ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল সায়েন্সের রিজিওন্যাল মেডিক্যাল রিসার্চ সেন্টার আজ এক মৌ স্বাক্ষর করেছে। প্রজ্ঞাভবনে অনুষ্ঠিত মৌ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিতো, স্বাস্থ্য অধিকারের অধিকর্তা প্রফেসর (ডা.) তপন মজুমদার, জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা প্রশান্ত বাদল নেগি, পরিবার পরিকল্পনা ও রোগ প্রতিরোধক অধিকারের অধিকর্তা ডা. অঞ্জন দাস, রিজিওনাল মেডিক্যাল রিসার্চ সেন্টারের অধিকর্তা ডা. সুবর্ণ রায়, জাতীয় স্বাস্থ্য মিশনের প্রোগ্রাম অফিসার ডা. সঞ্জয় রুদ্রপাল প্রমুখ।

মৌ স্বাক্ষর অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্যে বলেন, মা ও শিশুর স্বাস্থ্য রক্ষা রাজ্য সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের ক্ষেত্র। স্বাস্থ্য সমস্যাগুলির মূল কারণ খুঁজে বের করার জন্য সংশ্লিষ্ট বিষয়ে গবেষণা করাই একমাত্র উপায়। এর মাধ্যমে সঠিক পদক্ষেপ নেওয়া যায়। গত কয়েক বছরে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবার অনেক উন্নতি হয়েছে। রাজ্যে শিশু মৃত্যুর হার প্রতি ১ হাজার শিশুর মধ্যে ১৮ জন। তুলনায় জাতীয় গড় প্রতি ১ হাজার শিশুর মধ্যে ২৮ জন। সচিব জানান, বর্তমানে ত্রিপুরায় ৯৮ শতাংশেরও বেশি মহিলা স্বাস্থ্য প্রতিষ্ঠানে সন্তান প্রসব করছেন। উল্লেখ্য, এই মৌ স্বাক্ষরিত হওয়ায় কিশোরী বিবাহ ও গর্ভধারণ, রক্তাল্পতা এবং নবজাতকের মৃত্যু এই তিনটি বিষয়ে গবেষণা করা হবে।

Releated Posts

সাত দফা দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কাছে ডেপুটেশন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের

আগরতলা, ১ অক্টোবর:  সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে মিছিল করে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা…

ByByReshmi Debnath Oct 1, 2026

আগরতলা শহর পরিচ্ছন্ন রাখতে সাফাই কর্মীদের সহযোগিতার আহ্বান মেয়রের

আগরতলা, ১ অক্টোবর: আগরতলা শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে সাফাই কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তাঁদের সহযোগিতা…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top