News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পাকিস্তানের ১৬ টি ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ করল সরকার
Image

পাকিস্তানের ১৬ টি ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ করল সরকার

নয়া দিল্লি, ২৮ এপ্রিল: কেন্দ্রীয় সরকার ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ করেছে। এই চ্যানেলগুলির বিরুদ্ধে মিথ্যা- বিভ্রান্তিকর এবং ভুল তথ্য, উস্কানিমূলক, সাম্প্রদায়িক এবং সংবেদনশীল বিষয়বস্তু ছড়ানোর অভিযোগ রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশ পাওয়ার পর ভারত সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গিয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে পাক ১৬টি ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে। তালিকায় রয়েছে: ডন নিউজ, বোল নিউজ, এআরওয়াই নিউজ, সামা টিভি, রাফতার, সামা স্পোর্টস ইত্যাদি। ওই চ্যানেলগুলির পক্ষ থেকে লাগাতার উস্কানিমূলক, মিথ্যে এবং বিভ্রান্তিমূলক ভুল তথ্য প্রদর্শন করার দরুন ভারতের পক্ষ থেকে ১৬টি পাক ইউটিউব চ্যানেলের সম্প্রচার বন্ধ করা হল।

জানা যাচ্ছে, পহেলগামে জঙ্গি হামলার পর থেকেই পাকিস্তানের সঙ্গে সবরকম সম্পর্ক বাতিলের খাতায় ফেলেছে ভারত। বাতিল করা হয়েছে পাকিস্তানি ভিসা, পাশাপাশি সমস্ত পাক নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধ করা হয়েছে ওয়াঘা সীমান্ত। আর এবার পাক ইউটিউব চ্যানেল উস্কানিমূলক বার্তা দেওয়ায় ভারতের পক্ষ থেকে বন্ধ করা হল ওই ১৬টি চ্যানেল।

Releated Posts

শচীন দেববর্মনের জীবন ও সংগীতসাধনা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ অক্টোবর: কিংবদন্তি সংগীতশিল্পী শচীন দেববর্মনের জীবন, সংগ্রাম ও সংগীতসাধনা আজকের প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top