News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধর্মনগরে সিপিআইএম পার্টি অফিসে হামলা, পুলিশ প্রশাসনকে সতর্কবার্তা জীতেন্দ্র চৌধুরীর
Image

ধর্মনগরে সিপিআইএম পার্টি অফিসে হামলা, পুলিশ প্রশাসনকে সতর্কবার্তা জীতেন্দ্র চৌধুরীর

ধর্মনগর, ২৮ এপ্রিল : ধর্মনগরে সিপিআইএম পার্টি অফিসে হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কড়া বার্তা দিলেন বিরোধী দলনেতা ও সিপিআইএম রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী।

তিনি অভিযোগ করেন, পার্টি অফিসে হামলার নেপথ্যে রয়েছে শাসকদল বিজেপি। জম্মু ও কাশ্মীরের পহেলগায়ে সন্ত্রাসবাদী হামলার দায় সিপিআইএমের উপর চাপিয়ে দিয়ে রাজ্যে রাজনৈতিক আক্রমণ চালাচ্ছে বিজেপি, এমনই বিস্ফোরক অভিযোগ করেন জীতেন্দ্র চৌধুরী।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘটনার জন্য তিনি সরাসরি নিশানা করেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনকে, যাকে তিনি এই হামলার অন্যতম মদতদাতা হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি পুলিশ প্রশাসনকে একচোখা নীতি না নেওয়ার কঠোর নির্দেশ দেন তিনি।

বিরোধী দলনেতার অভিযোগ, প্রতিশ্রুতি রক্ষা না হওয়ায় বিজেপির প্রতি মানুষের মোহভঙ্গ হচ্ছে। তাই মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনকে দমন করতে এবং গণআন্দোলনের দৃষ্টিকে ঘুরিয়ে দিতে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে শাসক দল।

ঘটনাকে ঘিরে ধর্মনগর ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। সিপিআইএমের পক্ষ থেকে হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি তোলা হয়েছে।

Releated Posts

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026

‘বন্দে মাতরম’ ইস্যুতে কংগ্রেসের তীব্র নিন্দা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৬ আগস্ট: ‘বন্দে মাতরম’ গানকে ঘিরে কংগ্রেসের মনোভাব নিয়ে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top