News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উদয়পুরে শপিং মল থেকে চুরির অভিযোগে তিন নাবালক আটক
Image

উদয়পুরে শপিং মল থেকে চুরির অভিযোগে তিন নাবালক আটক

উদয়পুর, ২৭ এপ্রিল:উদয়পুর রাজারবাগ এলাকায় একটি শপিং মল থেকে চুরির অভিযোগে তিন নাবালককে আটক করেছে রাধা কিশোরপুর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে, সেভেন সেভেন অর্থাৎ আরতি স্টোর্স নামে একটি মলে।
মল কর্তৃপক্ষের দাবি, ঘটনার পর সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে কয়েকজন সন্দেহভাজনকে শনাক্ত করা হয়। যদিও শুক্রবার থেকে অভিযুক্তদের খোঁজ মিলছিল না। অবশেষে রবিবার সকালে মলের কর্মকর্তারা ফুটেজ দেখে তিনজনকে শনাক্ত করে আটক করতে সক্ষম হন এবং পরে রাধা কিশোরপুর থানায় খবর দেন। পুলিশ এসে ওই তিন নাবালককে থানায় নিয়ে যায়।
মলের একাউন্টস বিভাগের কর্মকর্তা মধুসূদন পাল জানান, আটক তিনজনই স্কুল পড়ুয়া এবং নাবালক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা গত এক মাস ধরে মল থেকে বিভিন্ন ধরনের সামগ্রী চুরি করে আসছিল। ধারণা করা হচ্ছে, এই ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান চলছে।

Releated Posts

সরকারের সিদ্ধান্তকে নীতিগত সমর্থন ডক্টর্স টিচার্স ফোরামের, সোমবার থেকেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের

আগরতলা, ২৭ জুন: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের রাজ্য সরকারের…

ByByNews Desk Jun 27, 2026

আমবাসা রেল স্টেশনে ফের সাফল্য, ৩ কেজি গাঁজাসহ বিহারের এক মহিলা আটক

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল রেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান…

ByByNews Desk Jun 27, 2026

রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক কাজ করে চলেছে: অর্থমন্ত্রী

আগরতলা, ২৭ জুন : গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সমবায়ের মূল উদ্দেশ্য। ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক রাজ্যের গ্রামীণ এলাকার…

ByByNews Desk Jun 27, 2026

উত্তর রাঙামুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা, কাঁঠালিয়া, ২৭ জুন :  সোনামুড়া মহকুমার উত্তর রাঙামুড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top