News Flash

  • Home
  • দিনের খবর
  • পহেলগাম হামলার প্রতিবাদে শুক্রবার দিল্লির একাধিক বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত ব্যবসায়ী সংগঠনের
Image

পহেলগাম হামলার প্রতিবাদে শুক্রবার দিল্লির একাধিক বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত ব্যবসায়ী সংগঠনের

নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি.স.): পহেলগাম হামলা নিয়ে সারা দেশে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এবার দিল্লিতে ব্যবসায়ীরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করতে রাজধানীর বড় বাজারগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শুক্রবার। দ্য কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স এর তরফে জানানো হয়েছে, দেশের জাতীয় রাজধানী জুড়ে বাজারগুলি বন্ধ থাকবে এদিন। পহেলগাম হামলায় আহত ও নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করতে ব্যবসায়ীদের এই সিদ্ধান্ত বলে জানা গেছে।

দিল্লি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা এদিন জমায়েত করে পহেলগামে জঙ্গি হামলার প্রতিবাদে পাকিস্তান বিরোধী স্লোগান দেন। প্রসঙ্গত, মঙ্গলবার পহেলগামে বৈসরন উপত্যকায় জঙ্গিদের হামলায় ২৬ জনের প্রাণ গিয়েছে।

Releated Posts

ম্যাঙ্গালুরুতে এমআরপিএল ইউনিটে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন, আহত ৮

ম্যাঙ্গালুরু, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেডের (এমআরপিএল) একটি ইউনিটে বুধবার ভয়াবহ বিস্ফোরণের পর…

ByByNews Desk Sep 30, 2026

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহারে পুলিশ চাপ দিয়েছিল, অভিযোগ কংগ্রেস প্রার্থীর

কলকাতা, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিম মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান অভিযোগ করেছেন, মনোনয়ন…

ByByNews Desk Sep 30, 2026

‘গণতন্ত্র ধ্বংসকারীদের শাস্তি নিশ্চিত করব’: ভারত বৈঠকের পর রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ব্লকের বৈঠকের পর লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, দেশের গণতন্ত্রকে ‘ধ্বংস’ করার…

ByByNews Desk Sep 30, 2026

থানেতে শিবসেনা (ইউবিটি) নেতা গুলিতে নিহত, গ্রেফতার ১, আটক আরও ১

থানে, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্রের থানেতে মঙ্গলবার রাতে শিবসেনা (ইউবিটি) নেতা প্রদীপ পূর্ণেকর গুলিতে নিহত হয়েছেন। ঘটনায় একজনকে…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top