News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় শিশুদের আধার তালিকাভুক্তি জোরকদমে, স্বাস্থ্য অধিকারের মাধ্যমে শুরু হচ্ছে প্রশিক্ষণ কর্মসূচি
Image

ত্রিপুরায় শিশুদের আধার তালিকাভুক্তি জোরকদমে, স্বাস্থ্য অধিকারের মাধ্যমে শুরু হচ্ছে প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ২৪ এপ্রিল : ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে ‘স্বাস্থ্য অধিকার’ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া-এর সঙ্গে যৌথভাবে ০-৫ বছর বয়সী শিশুদের আধার তালিকাভুক্তি প্রকল্পে রেজিস্ট্রার কাম এনরোলমেন্ট এজেন্সি হিসেবে অন-বোর্ড হয়েছে। এই উদ্দেশ্যে ইউআইডিএআই-এর আর্থিক সহায়তায় ইতিমধ্যে ১৩৮টি চাইল্ড এনরোলমেন্ট লাইট ক্লায়েন্ট কিট অর্ডার করেছে স্বাস্থ্য অধিকার, যা ২০২৫ সালের মার্চ মাসে সফলভাবে সম্পন্ন হয়েছে।

শিশুদের তালিকাভুক্তি কার্যক্রমকে আরও সুসংগঠিত করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর রাজ্য জুড়ে প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিচ্ছে। প্রাথমিকভাবে শর্টলিস্ট করা প্রার্থীদের মে মাসের প্রথম সপ্তাহ থেকে জোনভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণপ্রাপ্ত আধার অপারেটরদের জেলা হাসপাতাল, সামাজিক স্বাস্থ্য কেন্দ্র, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও জন্ম নিবন্ধন ইউনিটে মোতায়েন করার পরিকল্পনা গ্রহণ করেছে দপ্তর।

ত্রিপুরায় আনুমানিক ২.৮৭ লক্ষ ০-৫ বছর বয়সী শিশু রয়েছে, যার মধ্যে এখনো পর্যন্ত মাত্র ৯৮ হাজার শিশুর আধার নম্বর তৈরি হয়েছে। জাতীয় গড় ৩৮ শতাংশের তুলনায় রাজ্যে শিশু আধার জেনারেশনের হার ৩৪ শতাংশ, যা বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ।

গত ২২ এপ্রিল, ২০২৫ তারিখে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব শ্রী কিরণ গিত্যে, স্বাস্থ্য অধিকারের অধিকর্তা প্রফেসর (ডাঃ) তপন মজুমদার এবং ইউআইডিএআই-এর কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কিটগুলি গ্রহণ করা হয়।

দপ্তরের পক্ষ থেকে আগামী তিন মাসের মধ্যে রাজ্যব্যাপী তালিকাভুক্তি কার্যক্রম শুরু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ত্রিপুরার শিশুদের আধার অন্তর্ভুক্তিকরণে এই উদ্যোগ এক নতুন মাইলফলক স্থাপন করবে বলে আশা করা হচ্ছে।

Releated Posts

এজিএমসি ও জিবি হাসপাতালে এআইআইএমএস মানের ইমিউনোলজি ও ট্রান্সপ্লান্ট ল্যাব স্থাপনের উদ্যোগ

আগরতলা, ২৩ জুন: রাজ্যে উন্নত স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালে…

ByByTaniya Chakraborty Jun 23, 2026

আরটিআই কর্মী প্রসেনজিৎ সাহার মুক্তির দাবিতে মেলাঘরে কংগ্রেসের বিক্ষোভ মিছিল, থানায় ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, মেলাঘর, ২৩ জুন : আরটিআই কর্মী প্রসেনজিৎ সাহার মুক্তির দাবিতে মঙ্গলবার মেলাঘরে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন…

ByByTaniya Chakraborty Jun 23, 2026

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ধর্মনগরে রক্তদান শিবির ও স্বেচ্ছায় রক্তদাতাদের সংবর্ধনা

ধর্মনগর, ২৩ জুন : বিশ্ব রক্তদাতা দিবস ২০২৬ উপলক্ষে সোমবার ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে রক্তদান শিবির, স্বেচ্ছায়…

ByByReshmi Debnath Jun 23, 2026

গভীর জঙ্গলে বনদপ্তরের অভিযান, অবৈধ চোরাই কাঠের মিলসহ বিপুল পরিমাণ কাঠ উদ্ধার

বিশালগড়, ২৩ জুন:  বিশালগড় মহকুমার চরিলাম রংমালা এলাকার গভীর জঙ্গলে অবৈধভাবে চলতে থাকা একটি চোরাই কাঠের মিলে অভিযান…

ByByReshmi Debnath Jun 23, 2026
Scroll to Top