News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ফায়ারম্যান ও ড্রাইভার পদে নিয়োগ প্রক্রিয়া বাতিলের প্রতিবাদে রাজপথে বিক্ষোভ যুব কংগ্রেসের, ধস্তাধস্তি, আটক আন্দোলনকারীরা
Image

ফায়ারম্যান ও ড্রাইভার পদে নিয়োগ প্রক্রিয়া বাতিলের প্রতিবাদে রাজপথে বিক্ষোভ যুব কংগ্রেসের, ধস্তাধস্তি, আটক আন্দোলনকারীরা

আগরতলা, ২২ এপ্রিল: অগ্নিনির্বাপক দপ্তরে ফায়ারম্যান ও ড্রাইভার পদে নিয়োগ প্রক্রিয়া বাতিলের প্রতিবাদে সরব হয়েছে যুব কংগ্রেস। আজ নিয়োগ প্রক্রিয়া বাতিলের সুষ্ঠু তদন্তের দাবিতে রাজপথে বিক্ষোভ মিছিলে সামিল হয়েছে সংগঠনের নেতা কর্মীরা।

এদিন মিছিলটি কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। ওই বিক্ষোভ মিছিলকে ঘিরে পুলিশের সাথে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়। পরবর্তীতে তাদেরকে গ্রেফতার করে এডি নগর পুলিশ লাইন মাঠে নিয়ে যাওয়া হয়েছে।

এদিন যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা বলেন, প্রতিনিয়ত বিজেপি সরকারের নিশানায় রয়েছে সমাজের যুবরা। সরকারের তরফ থেকে প্রত্যেকবার চাকরী দেওয়া হবে বললেও মাঝপথে চাকরীর নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দেওয়ে হচ্ছে। তাতে যুবাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। এককথায়, যুবাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে সরকার।

এদিন তিনি আরও বলেন, গত ২০২২ সালে ত্রিপুরা ফায়ার সার্ভিসের পদে নিয়োগের জন্য নোটিশ জারি করা হয়েছিল। তার কিছু দিন পর ফিজিক্যাল ও রিটেন পরীক্ষা নেওয়া হয়েছিল। কিন্তু আচমকাই এবছর নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে। কি এমন দূর্নীতি হয়েছে তারজন্য যুবাদের জীবনের তিনবছর নষ্ট করা হয়েছে, বলে সরকারের নিকট প্রশ্ন করেন তিনি। অতিসত্বর দূর্নীতির সাথে জড়িতের শাস্তির ব্যবস্থা করা হোক, দাবি জানান তিনি।

Releated Posts

রক্তদান হচ্ছে জীবন রক্ষার এক মহান ব্রত: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: রক্তের কোনও জাত, ধর্ম বা বর্ণ নেই। রক্ত আমাদের শিক্ষা দেয় যে আমরা…

ByByReshmi Debnath Jun 21, 2026

খোয়াইয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালিত, যোগাভ্যাসে শামিল মন্ত্রী সুশান্ত চৌধুরী

খোয়াই, ২১ জুন : ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম’ প্রতিপাদ্যকে সামনে রেখে খোয়াইয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল ১২তম…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে সুস্থ জীবনের বার্তা, মোহনপুরে যোগাভ্যাসে শামিল কৃষিমন্ত্রী রতন লাল নাথ

মোহনপুর, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মোহনপুরে একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে যোগচর্চার মাধ্যমে সুস্থ ও সচেতন…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে স্বাস্থ্যসচেতনতার ডাক, যোগচর্চার আহ্বান মুখ্যমন্ত্রীর 

আগরতলা, ২১ জুন: আগরতলা, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যজুড়ে উদ্দীপনা ও উৎসাহের মধ্য দিয়ে পালিত…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top