News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে মুখ থুবড়ে পড়লো ট্রাফিক ব্যবস্থা, দীর্ঘ যানজটে আটকে দু’টি অ্যাম্বুলেন্স
Image

বিশালগড়ে মুখ থুবড়ে পড়লো ট্রাফিক ব্যবস্থা, দীর্ঘ যানজটে আটকে দু’টি অ্যাম্বুলেন্স

বিশালগড়, ২২ এপ্রিল : মঙ্গলবার দুপুরে বিশালগড়ের ২ নম্বর গেট হরিশনগর এলাকায় আগরতলা-সাব্রুম সড়কে ভয়াবহ যানজটের জেরে মুখ থুবড়ে পড়লো সিপাহীজলা জেলা ট্রাফিক ব্যবস্থা। দীর্ঘক্ষণ যানজটে আটকে পড়ে দু’টি অ্যাম্বুলেন্স, যার একটিতে উদয়পুর থেকে আগরতলা জিবিপি হাসপাতালে যাওয়ার পথে ছিলেন সংকটজনক রোগী।

চোখের সামনে রোগী কাতরালেও দেখা মেলেনি ট্রাফিক পুলিশের। প্রত্যক্ষদর্শী ও চালকদের অভিযোগ, প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে গাড়িগুলি স্থির অবস্থায় ছিল, অথচ ট্রাফিক নিয়ন্ত্রণে প্রশাসনের কোনো তৎপরতা দেখা যায়নি। একাধিক চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই অবস্থায় যদি অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু হয়, তার দায় কে নেবে?”

স্থানীয় বাসিন্দারাও অভিযোগের সুরে বলেন, নিয়মিতভাবেই এই এলাকায় যানজট তৈরি হয়, অথচ প্রশাসনের পক্ষ থেকে কোনও স্থায়ী সমাধান গ্রহণ করা হচ্ছে না। তাঁরা জানান, গুরুত্বপূর্ণ এই সড়কে প্রতিনিয়ত শত শত গাড়ি চলাচল করে, কিন্তু পুলিশের নজরদারি প্রায় অনুপস্থিত।

এই ঘটনা রাজ্য প্রশাসনের গাফিলতিরই প্রতিফলন বলে মনে করছেন সাধারণ মানুষ। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা দাবি তুলেছেন, অবিলম্বে ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, নইলে ভবিষ্যতে বড় দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়।

Releated Posts

সাত দফা দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কাছে ডেপুটেশন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের

আগরতলা, ১ অক্টোবর:  সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে মিছিল করে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা…

ByByReshmi Debnath Oct 1, 2026

আগরতলা শহর পরিচ্ছন্ন রাখতে সাফাই কর্মীদের সহযোগিতার আহ্বান মেয়রের

আগরতলা, ১ অক্টোবর: আগরতলা শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে সাফাই কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তাঁদের সহযোগিতা…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top