News Flash

  • Home
  • দেশ
  • সৌদির জেদ্দাহ পৌঁছলেন প্রধানমন্ত্রী, উষ্ণ অভ্যর্থনা প্রবাসী ভারতীয়দের
Image

সৌদির জেদ্দাহ পৌঁছলেন প্রধানমন্ত্রী, উষ্ণ অভ্যর্থনা প্রবাসী ভারতীয়দের

জেদ্দাহ, ২২ এপ্রিল (হি.স.): দু’দিনের সফরে সৌদি আরবের জেদ্দাহ পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে দিল্লি থেকে জেদ্দাহর উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। আর বিকেলের মধ্যেই প্রধানমন্ত্রী মোদী পৌঁছে যান জেদ্দাহতে। সেখানে প্রবাসী ভারতীয়রা প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানান। জেদ্দাহতে প্রধানমন্ত্রী মোদীকে ২১টি তোপধ্বনির মাধ্যমে স্বাগত জানানো হয়।

সৌদি রওনা হওয়ার আগে এদিন সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী জানিয়েছেন, “সৌদি আরবের জেদ্দাহর উদ্দেশ্যে রওনা হচ্ছি, যেখানে আমি বিভিন্ন সভা এবং কর্মসূচিতে যোগ দেব। সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ককে গুরুত্ব দেয় ভারত। গত দশকে দ্বিপাক্ষিক সম্পর্ক উল্লেখযোগ্য গতি অর্জন করেছে। আমি কৌশলগত অংশীদারিত্ব কাউন্সিলের দ্বিতীয় সভায় অংশগ্রহণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি সেখানে প্রবাসী ভারতীয়দের সঙ্গেও মতবিনিময় করব।”

Releated Posts

ঐতিহ্যগত বাণিজ্য সম্পর্ক ছাড়িয়ে উচ্চমূল্যের ক্ষেত্রে এগোচ্ছে ভারত-আমেরিকা: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার অর্থনৈতিক সম্পর্ক এখন আর শুধু ঐতিহ্যগত বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। বিনিয়োগ,…

ByByNews Desk Sep 30, 2026

ব্যালট পেপারে ভোট, প্রাক-এসআইআর ভোটার তালিকা ব্যবহারের দাবি-সহ ৬ দফা দাবি ভারত ব্লকের

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও এসআইআর নিয়ে উদ্বেগ প্রকাশ করে ছয় দফা দাবি সামনে আনল…

ByByNews Desk Sep 30, 2026

দেশজুড়ে ‘গণতন্ত্র বাঁচাও’ পদযাত্রার ঘোষণা ভারত ব্লকের, ৬ অক্টোবর নির্বাচন কমিশনে মিছিল

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করল…

ByByNews Desk Sep 30, 2026

লাক্ষাদ্বীপের কাছে মাদক উদ্ধারে ১৬ দিনের অভিযান, যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: শাহ

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): লাক্ষাদ্বীপের কাছে আরব সাগরে ৫০০ কেজিরও বেশি মাদক উদ্ধারের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top