News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাধানগরে জনতার হাতে ধরা পড়লো নেশা কারবারি
Image

রাধানগরে জনতার হাতে ধরা পড়লো নেশা কারবারি

আগরতলা, ২২ এপ্রিল : রাজধানীর রাধানগর এলাকায় জনতার তৎপরতায় এক নেশা কারবারিকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই ব্যক্তি এলাকায় নেশাজাত দ্রব্যের কারবার চালিয়ে আসছিল। অবশেষে তাঁকে হাতেনাতে ধরে ফেলে উত্তেজিত জনতা, পরে খবর দেওয়া হয় থানায়।

ঘটনাস্থলে ছুটে আসে পশ্চিম আগরতলা থানার পুলিশ বাহিনী। আটক ব্যক্তিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এ বিষয়ে শাসক দলের এক বুথ সভাপতি বলেন, নেশামুক্ত রাজ্যের যে দাবি সরকার করছে, বাস্তবে তার অবস্থা অত্যন্ত শোচনীয়। আমাদের এলাকায় নেশার ছড়াছড়ি, জনগণ নিজেরাই এখন আইন হাতে তুলে নিতে বাধ্য হচ্ছে।

এলাকাবাসীরা প্রশাসনের কাছে দাবি তুলেছেন, রাধানগরসহ আশপাশের এলাকায় অবিলম্বে অভিযান চালিয়ে সব নেশার কারবারিদের গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। নাহলে যুব সমাজকে রক্ষা করা সম্ভব হবে না বলে আশঙ্কা করছেন তাঁরা।

Releated Posts

অসহায় যুবকের উন্নত চিকিৎসায় সহায়তার আশ্বাস প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের

আগরতলা, ২১ জুন: জিবি হাসপাতালে চিকিৎসাধীন এক অসহায় যুবকের পাশে দাঁড়ালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন সাংসদ প্রতিমা…

ByByReshmi Debnath Jun 22, 2026

প্রসেনজিৎ সাহার পরিবারের পাশে সুদীপ রায়বর্মন, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ২১ জুন: গাঁজা মামলায় গ্রেপ্তার হওয়া মেলাঘরের কনটেন্ট ক্রিয়েটর প্রসেনজিৎ সাহার পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের পাশে…

ByByReshmi Debnath Jun 22, 2026

পুকুরের জলে ডুবে ১০ বছরের শিশুকন্যার মৃত্যু, শোকের ছায়া এলাকায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: পুকুরের জলে ডুবে এক ১০ বছরের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম…

ByByReshmi Debnath Jun 22, 2026

ঘণ্টাখানেকের বৃষ্টিতে জলমগ্ন রাজধানী, চরম ভোগান্তিতে শহরবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: ছুটির দিন রবিবার সন্ধ্যায় মাত্র ঘণ্টাখানেকের প্রবল বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ল রাজধানী আগরতলার…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top