News Flash

Image

নশাকতার আগুনে পুড়ে ছাই গোটা বাড়ি

আগরতলা, ২২ এপ্রিল: ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে গোটা বাড়ি। বাড়ির মালিকের দাবি, রাতের আঁধারে দুষ্কৃতিকারীরা আগুন লাগিয়ে দিয়েছে। ওই ঘটনায় তেলিয়ামুড়া থানাধীন চালিতা বাড়ী এলাকাতে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

এবিষয়ে বাড়ির মালিক সুরজিৎ চৌধুরী জানিয়েছেন, সোমবার রাত আনুমানিক দেড়টা থেকে দুইটা নাগাদ একদল দুষ্কৃতিকারী পরিকল্পনা করে তাদের বাড়িতে পেট্রোল ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দেয়। যদিও গৃহকর্তার দাবি, উদ্দেশ্য ছিল এই বাড়িতে যারা যারা ছিলেন তাদেরকে জীবন্ত পুড়িয়ে মেরে বাড়ির সব কিছু লুট করা। পাশাপাশি অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে নিজ বক্তব্যের মধ্যে সুরজিৎবাবু দাবি করেছেন যারা আগুন লাগিয়েছে তাদের মধ্যে দুইজন’কে সম্পূর্ণভাবে সনাক্ত করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে পুলিশের কাছে নাম দাম দিয়ে অভিযোগ দায়ের করবেন।

পাশাপাশি তিনি আরো জানিয়েছেন, শত্রুতার কারণে আগেও তাদের সাথে এরকম হয়েছে, বাড়ির সদস্যদের উপর মারধোরের ঘটনাও ঘটেছে। এখন দেখার বিষয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত কাজ কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারে।

Releated Posts

ত্রিপুরায় স্টার্টআপে বড় উদ্যোগ, চালু টি-রাইজ পোর্টালইতিমধ্যেই ২ কোটি ৭২ লক্ষ টাকার আর্থিক সহায়তা

আগরতলা, ১৭ আগস্ট: ত্রিপুরায় নতুন উদ্যোগ ও উদ্ভাবনী ব্যবসাকে আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। আগরতলার…

ByByReshmi Debnath Aug 17, 2026

গ্যাস সিলিন্ডার চুরি করে পালানোর আগেই ঘুম, হাতেনাতে ধরা পড়ল চোর

আগরতলা, ১৭ আগস্ট: চুরি করতে গিয়ে শেষ পর্যন্ত ঘুমই কাল হলো এক দুষ্কৃতীর। গ্যাস সিলিন্ডার চুরি করে চম্পট…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top