News Flash

  • Home
  • প্রধান খবর
  • নির্বাচন কমিশন সমঝোতা করে ফেলেছে, বিতর্কিত মন্তব্য রাহুল গান্ধীর
Image

নির্বাচন কমিশন সমঝোতা করে ফেলেছে, বিতর্কিত মন্তব্য রাহুল গান্ধীর

বোস্টন ও নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি.স.): বিদেশে বসে আবারও ভারত সম্পর্কে বিতর্কিত মন্তব্য করলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর মতে, নির্বাচন কমিশন সমঝোতা করে ফেলেছে। রাহুল গান্ধী বলেছেন, “আমাদের কাছে এটা খুবই স্পষ্ট যে, নির্বাচন কমিশন সমঝোতা করে ফেলেছে এবং এটা খুবই স্পষ্ট যে ব্যবস্থায় কিছু একটা ভুল আছে। আমি এটা বারবার বলেছি।”

মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টনে ছাত্রছাত্রীদের সঙ্গে এক আলোচনাসভায় ভারতের নির্বাচন ব্যবস্থা নিয়ে মন্তব্য করে রাহুল গান্ধী। ব্রাউন ইউনিভার্সিটিতে আয়োজিত ওই সেশনে তিনি মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে আনেন। লোকসভার বিরোধী দলনেতা বলেন, ‘দেশের ভোটদান পদ্ধতিতে গভীর সমস্যা রয়েছে।’ উদাহরণ দিয়ে নিজের বক্তব্যের সমর্থনে যুক্তিও দেন। রাহুল গান্ধীর ব্যাখ্যা, ভোটের দিন সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত নির্বাচনী কমিশনের তরফে ভোটার উপস্থিতির যে তথ্য দেওয়া হয়েছিল, তার তুলনায় পরে, অর্থাৎ ৫:৩০ থেকে ৭:৩০-এর মধ্যে আচমকাই আরও ৬৫ লক্ষ মানুষ ভোট দিয়েছেন বলে জানানো হয়। রাহুল বলেন, ‘এটা ফিজিকালি পসিবল নয়। এক-একজন ভোটারের ভোট দিতে অন্তত ৩ মিনিট সময় লাগে। সেই হিসাবে, ৬৫ লক্ষ মানুষের ভোট দিতে রাত ২টো পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকার কথা। কিন্তু এমনটা তো হয়নি।’

তিনি আরও বলেন, ‘আমরা যখন নির্বাচন কমিশনের কাছে জানতে চাই যে, এই সময়ে কী ভোটকেন্দ্রগুলির ভিডিয়োগ্রাফি করা হয়েছিল? তারা জানায়, না। শুধু তাই নয়, তারা আইনও বদলে দিয়েছে, যাতে কেউ আর ভিডিয়োগ্রাফির দাবিও তুলতে না পারেন।’

Releated Posts

গণতন্ত্র রক্ষায় ২ থেকে ৮ অক্টোবর দেশজুড়ে আন্দোলনের ডাক “ইন্ডিয়া” ব্লকের

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর : আগামী কয়েক মাসে দেশে “গুরুতর” পরিবর্তন আসতে চলেছে বলে দাবি করলেন…

ByByNews Desk Sep 30, 2026

২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে পাঞ্জাবকে ‘চিট্টামুক্ত’ করার প্রতিশ্রুতি অমিত শাহের

জালন্ধর, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে পাঞ্জাবকে অবৈধ ‘চিট্টা’ (সিন্থেটিক মাদক) ব্যবসা থেকে মুক্ত করার…

ByByNews Desk Sep 30, 2026

 ‘সিইসি জ্ঞানেশ কুমারকে রক্ষা করতেই আইন পরিবর্তন করা হয়েছিল’: তেজস্বী যাদব

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব বুধবার অভিযোগ করেছেন, নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে এবং…

ByByNews Desk Sep 30, 2026

রাম-শিব মন্তব্য ঘিরে রেভন্ত রেড্ডিকে নিশানা বিজেপির, কংগ্রেসের বিরুদ্ধে হিন্দু সমাজকে বিভাজনের অভিযোগ

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভগবান রাম ও শিবকে নিয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডির মন্তব্যের পর তাঁকে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top