News Flash

  • Home
  • দেশ
  • ভারত দ্রুত বিকাশশীল অর্থনীতির দেশে পরিণত হয়েছে : নির্মলা সীতারমন
Image

ভারত দ্রুত বিকাশশীল অর্থনীতির দেশে পরিণত হয়েছে : নির্মলা সীতারমন

ক্যানিফোর্নিয়া, ২১ এপ্রিল (হি.স.): ভারত দ্রুত বিকাশশীল অর্থনীতির দেশে পরিণত হয়েছে। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্ব এবং সরকারের গৃহীত বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের ফলে ভারত দ্রুত বিকাশশীল অর্থনীতির দেশে পরিণত হয়েছে। ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে সোমবার তিনি বলেন, বিশ্ব বাণিজ্যের চালিকাশক্তি হয়ে ওঠার সম্ভাবনা যে ভারতের মধ্যে রয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল – আইএমএফ এবং বিশ্ব ব্যাঙ্কও তা স্বীকার করে নিয়েছে। কোভিড অতিমারির সময় আর্থিক ঘাটতি বৃদ্ধি পেলেও তা পূরণে ভারত সরকার কার্যকরী পদক্ষেপ নিয়েছে। ২০২৬-এর মধ্যে আর্থিক ঘাটতি ৪.৫ শতাংশের নীচে নিয়ে আসার বিষয়ে দেশ অঙ্গীকারবদ্ধ বলে সীতারমন জানান।”

Releated Posts

ঐতিহ্যগত বাণিজ্য সম্পর্ক ছাড়িয়ে উচ্চমূল্যের ক্ষেত্রে এগোচ্ছে ভারত-আমেরিকা: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার অর্থনৈতিক সম্পর্ক এখন আর শুধু ঐতিহ্যগত বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। বিনিয়োগ,…

ByByNews Desk Sep 30, 2026

ব্যালট পেপারে ভোট, প্রাক-এসআইআর ভোটার তালিকা ব্যবহারের দাবি-সহ ৬ দফা দাবি ভারত ব্লকের

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও এসআইআর নিয়ে উদ্বেগ প্রকাশ করে ছয় দফা দাবি সামনে আনল…

ByByNews Desk Sep 30, 2026

দেশজুড়ে ‘গণতন্ত্র বাঁচাও’ পদযাত্রার ঘোষণা ভারত ব্লকের, ৬ অক্টোবর নির্বাচন কমিশনে মিছিল

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করল…

ByByNews Desk Sep 30, 2026

লাক্ষাদ্বীপের কাছে মাদক উদ্ধারে ১৬ দিনের অভিযান, যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: শাহ

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): লাক্ষাদ্বীপের কাছে আরব সাগরে ৫০০ কেজিরও বেশি মাদক উদ্ধারের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top