News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মীয় ভাবাবেগে গড়িয়া পূুজা পালিত হল রাজ্যে
Image

ধর্মীয় ভাবাবেগে গড়িয়া পূুজা পালিত হল রাজ্যে

আগরতলা, ২১ এপ্রিল : গড়িয়া বাবা কৃষ্টি, সংসৃকতি এবং ঐতিহ্যের প্রতীক৷ সমাজের প্রত্যেকের মঙ্গল কামনা এবং সমৃদ্ধির জন্য প্রতি বছর এই গড়িয়া পূজার আয়োজন করা হয়৷ এই বছরও তার ব্যতিক্রম হয়নি৷ রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে শহরের বেশ কিছু স্থানে গড়িয়া পূজার আয়োজন করা হচ্ছে ৷ আজ রাজধানীর আগরতলা শহরের বিভিন্ন ক্লাব ও সংস্থার উদ্যোগে গড়িয়া পূজার আয়োজন করা হয়৷

জনজাতিদের চিরাচরিত উৎসব এখন জাতি উপাজতির মিলন উৎসবে পরিণত হয়েছে৷ গড়িয়া পুজাকে কেন্দ্র করে বসে মেলা৷ সকাল থেকেই বহু মানুষ ভক্তি ভরে পুজা দেন৷ জাতি জনজাতি অংশের মানুষ গড়িয়া পুজায় সামিল হন৷ জন জাতি অংশের মানুষের প্রাচীন উৎসব হচ্ছে গড়িয়া পুজা৷ এই পুজায় আত্মীয় স্বজনকে আমন্ত্রণ জানানো হয়৷ সকলের সুস্থতা কামনা করে গড়িয়া পূজার আয়োজন হয়ে থাকে৷ রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে শহরের বেশ কিছু স্থানে গড়িয়া পূজার আয়োজন করা হচ্ছে৷ আজ রাজধানীর এডভাইজার চৌমুহনীতে অনুষ্ঠিত হচ্ছে গড়িয়া পুজা৷ তাছাড়া, গাড়িয়া পূজা উপলক্ষে আগরতলা পুর নিগমের ১৯ নং ওয়ার্ডে জনগণের মধ্যে রিসা এবং পাছড়া বিতরণ করেন মেয়র দীপক মজুমদার৷ এই পুজো এখন সার্বজনীন৷ আগে একটা অঞ্চলের মধ্যে এই পুজা সিমিত ছিল৷ এখন শহর থেকে গ্রাম সর্বত্র গড়িয়া পুজা সারম্ভরে করা হচ্ছে বলে জানান মেয়র দীপক মজুমদার৷

Releated Posts

ছয় মাসের ভোগান্তির বিস্ফোরণ, নালীছড়ায় সড়ক অবরোধে স্তব্ধ কমলপুর-আমবাসা সড়ক

আমবাসা: দীর্ঘ ছয় মাস ধরে ভাঙাচোরা রাস্তা ও জরাজীর্ণ সেতুর কারণে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। বারবার…

ByByReshmi Debnath Oct 1, 2026

হোস্টেলের পরিকাঠামো ও পরিষেবা খতিয়ে দেখতে আচমকা পরিদর্শনে মন্ত্রী সুধাংশু দাস

আগরতলা, ১ অক্টোবর: আচমকা আইজিএফ চৌমুহনীস্থিত ড. বি. আর. আম্বেদকর মেমোরিয়াল ছাত্রাবাস এবং জগন্নাথবাড়ির এসসি ছাত্রীবাস পরিদর্শন করলেন…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ঋষিকেশে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অলকা সিনহা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মানিক সাহার

আগরতলা, ১ অক্টোবর:  প্রয়াত হলেন চিকিৎসক ডাঃ অশোক সিনহার স্ত্রী অলকা সিনহা। ঋষিকেশে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু…

ByByReshmi Debnath Oct 1, 2026

সার্ভিস রাইফেলের গুলিতে বিএসএফ জওয়ানের মৃত্যু, তদন্তে পুলিশ

আগরতলা, ১ অক্টোবর: পশ্চিম ত্রিপুরার তেবাড়িয়া সীমান্ত চৌকির (বিওপি) ৫২ নম্বর গেটের কাছে ডিউটি পোস্টে গুলিবিদ্ধ হয়ে এক…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top