News Flash

Image

যান দুর্ঘটনায় মৃত্যু যুবকের

বিশ্রামগঞ্জ, ২০ এপ্রিল: বিশ্রামগঞ্জ পদ্মনগর সড়কের যান দুর্ঘটনায় যুবকের মৃত্যুর ঘটনায় রবিবার বিকেলে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মৃত যুবকের নাম কৃষ্ণ দেববর্মা, বাবার নাম রবীন্দ্র দেববর্মা, তার বাড়ি চড়িলাম রামনগর এলাকায়।

জানা যায়, টিআর০৭-জি-৬৩৪৩ নম্বরের বাইক নিয়ে চালক কৃষ্ণ দেববর্মা বিশ্রামগঞ্জ বাজারের উদ্দেশ্যে আসার পথে পদ্মনগর আগরতলা সোনামুড়া সড়কে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা টিআর০১ – এজে -১৭২২ নম্বরের একটি অটো গাড়ির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে স্বজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছিটকে পড়ে যানচালক কৃষ্ণ দেববর্মা।

দুর্ঘটনায় কৃষ্ণ দেববর্মার মাথা মুখ, ফেঁটে চৌচির হয়ে যায়। দ্রুত তাকে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক। জিবিপি হাসপাতালের ট্রমা সেন্টারে নিয়ে যাওয়ার সাথে সাথে মৃত্যু হয় বাইক চালক কৃষ্ণ দেববর্মার। বর্তমানে আগরতলা জিবিপি হাসপাতালের মর্গে রয়েছে মৃত বাইক চালক কৃষ্ণ দেববর্মার দেহ। ময়নাতদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে।

এদিকে বিশ্রামগঞ্জ থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্থ বাইক এবং গাড়িটি আটক করে থানায় নিয়ে আসে।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top