News Flash

Image

প্রচুর পরিমাণ শুকনো গাঁজা সহ আটক এক

কৈলাসহর, ২০ এপ্রিল : গোপন খবরের ভিত্তিতে কৈলাসহর থানার পুলিশ শিঙ্গিরবিল এলাকা থেকে প্রচুর পরিমাণে শুকনো গাজা সহ এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে।

ডিএসপি উৎপলেন্দু দেবনাথ সংবাদ মাধ্যমকে জানান উনাদের কাছে আজ বিকেল বেলা গোপন সূত্রে খবর আসে যে টিআর০১-সি – ৩৪৭০ নম্বরের একটি শুকনো গাঁজা বোঝাই গাড়ি ফটিকরায়ের দিক থেকে আসছে। এরপর পুলিশ সিংগিরবিল এলাকায় যাওয়ার পর সেই গাড়িটি আসলে গাড়িটিকে আটক করে তল্লাশি চালিয়ে পুলিশ ৪৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। যার বাজার মূল্য আনুমানিক ৫০হাজার টাকা। উক্ত গাড়ির চালকের নাম লিটন দাস, যার বাড়ি আগরতলায়। সে সেই শুকনো গাঁজাগুলি শিলচরের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

তবে যাই হোক, পুলিশ লিটন দাস সহ গাড়ি এবং শুকনো গাঁজাগুলি থানায় নিয়ে আসে। বর্তমানে থানার হেফাজতে রয়েছে লিটন দাস। আগামীকাল তাকে থানা থেকে কৈলাসহর জেলা দায়রা আদালতে প্রেরণ করা হবে।

Releated Posts

সাত দফা দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কাছে ডেপুটেশন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের

আগরতলা, ১ অক্টোবর:  সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে মিছিল করে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা…

ByByReshmi Debnath Oct 1, 2026

আগরতলা শহর পরিচ্ছন্ন রাখতে সাফাই কর্মীদের সহযোগিতার আহ্বান মেয়রের

আগরতলা, ১ অক্টোবর: আগরতলা শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে সাফাই কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তাঁদের সহযোগিতা…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top