News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২০ মে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে বিশালগড়ে গণকনভেনশন, উপস্থিত সিপিআইএম নেতৃত্ব
Image

২০ মে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে বিশালগড়ে গণকনভেনশন, উপস্থিত সিপিআইএম নেতৃত্ব

বিশালগড়, ২০ এপ্রিল: দেশব্যাপী বেসরকারিকরণ, নতুন পেনশন স্কিম বাতিল, ন্যূনতম মজুরি সহ মোট ১৭ দফা দাবিতে ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে ২০ মে সাধারণ ধর্মঘট ডাকা হয়েছে। এই ধর্মঘটকে সফল করার আহ্বানে রবিবার বিশালগড় সিপিআইএম মহকুমা অফিসে অনুষ্ঠিত হয় একটি গণকনভেনশন।

উক্ত গণকনভেনশনে উপস্থিত ছিলেন সিআইটিইউ’র রাজ্য নেত্রী পাঞ্চালী ভট্টাচার্য, সিপিআইএম-এর প্রাক্তন মন্ত্রী ভানু লাল সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। নেতারা তাদের বক্তব্যে কেন্দ্রীয় সরকারের বেসরকারিকরণ নীতি, শ্রমিক স্বার্থ বিরোধী পদক্ষেপ ও নতুন পেনশন প্রকল্পের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।

এদিনের গণকনভেনশনে অংশগ্রহণকারীদের মধ্যে ধর্মঘট সফল করতে একযোগে প্রচার ও সংগঠনের কাজ জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। বক্তারা বলেন, দেশজুড়ে শ্রমজীবী মানুষের অধিকার ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে এই আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২০ মে-র ধর্মঘটকে সফল করে শ্রমিকদের দাবি-দাওয়াকে কেন্দ্রীয় সরকারের কাছে জোরালোভাবে তুলে ধরার আহ্বান জানানো হয়।

Releated Posts

শচীন দেববর্মনের জীবন ও সংগীতসাধনা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ অক্টোবর: কিংবদন্তি সংগীতশিল্পী শচীন দেববর্মনের জীবন, সংগ্রাম ও সংগীতসাধনা আজকের প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top