News Flash

  • Home
  • খেলা
  • ১৪ বছরে আইপিএল অভিষেক, প্রথম বলেই বিশাল ছক্কা
Image

১৪ বছরে আইপিএল অভিষেক, প্রথম বলেই বিশাল ছক্কা

কলকাতা, ২০ এপ্রিল(হি.স.) : আইপিএলের মেগা নিলামে আলোড়ন তোলা বৈভাব সুরিয়াভানশি এবার মাঠে নেমে রেকর্ড গড়লেন। আইপিএল টুর্নামেন্টে সবচেয়ে কম বয়সে অভিষেক হওয়া এই ক্রিকেটার রাঙালেন প্রথম বলেই চোখধাঁধানো শটে ছক্কা মেরে।

জয়পুরে শনিবার লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে নেমে এই কীর্তি গড়েন সুরিয়াভানশি। আইপিএলে নিজের প্রথম ম্যাচ খেলার দিন তার বয়স হয়েছে ১৪ বছর ২৩ দিন।

আইপিএলে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেকের রেকর্ডটি ছিল প্রায়াস রায় বার্মানের। ২০১৯ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৬ বছর ১৫৭ দিন বয়সে আইপিএলে প্রথম খেলতে নামেন এই ভারতীয় লেগ স্পিনার।

তালিকায় পরের ৪ স্থানে আছেন-আফগানিস্তানের মুজিব উর রহমান (১৭ বছর ১১ দিন), ভারতের রিয়ান পারাগ (১৭ বছর ১৫২ দিন), প্রাদিপ সাংওয়ান (১৭ বছর ১৭৯ দিন) ও সারফারাজ খান (১৭ বছর ১৮২ দিন)।

Releated Posts

নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর শ্রীশান্তের উপর থেকে তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল ক্রিকেট সংস্থা

তিরুবনন্তপুরম, ১ জুলাই (আইএএনএস): প্রাক্তন ভারতীয় পেসার এস. শ্রীশান্ত-এর উপর জারি থাকা তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল…

ByByNews Desk Jul 1, 2026

মারধরের অভিযোগ অস্বীকার করলেন ক্রিকেটার শশাঙ্ক সিং, পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের দাবি; তদন্ত চালাচ্ছে পুলিশ

ভোপাল, ৩০ জুন (আইএএনএস): পরিবারের বাড়িতে কর্মরত এক ব্যক্তীকে মারধরের অভিযোগ অস্বীকার করলেন ক্রিকেটার শশাঙ্ক সিং। মঙ্গলবার তিনি…

ByByNews Desk Jun 30, 2026

গুনায় ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্বোধন, ৪৩ কোটি টাকার কুনো নদী পুনরুজ্জীবন প্রকল্পের সূচনা করলেন সিন্ধিয়া

গুনা, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনায় ‘জিতো ব্যাডমিন্টন অ্যাকাডেমি’-র উদ্বোধন করলেন।…

ByByNews Desk Jun 28, 2026

ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত

ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top