News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে রাতের বেলায় মারধরের অভিযোগ উঠল কমিশনারের বিরুদ্ধে, বিচারের দাবিতে থানায় মামলা পরিবারের
Image

মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে রাতের বেলায় মারধরের অভিযোগ উঠল কমিশনারের বিরুদ্ধে, বিচারের দাবিতে থানায় মামলা পরিবারের

আগরতলা, ১৯ এপ্রিল: মানসিক ভারসাম্যহীন ব্যক্তির প্রতি অমানবিক আচরণে দৃষ্টান্ত স্থাপন করলেন সোনামুড়া নগরের এডুকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তথা সোনামুড়া নগর পঞ্চায়েতের কমিশনার রাকেশ ঘোষ।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যা রাতে সোনামুড়া নগরের একটা দোকান থেকে ঠান্ডা পানীয় কিনে রাস্তায় রাখা কমিশনার বাবুর গাড়ির পেছনে বসে ঠান্ডা পান করছিল কিন্তু সেই সময়ে হঠাতই তাকে লক্ষ্য করে ক্ষিপ্ত হয়ে ওঠে কমিশনার বাবু। সঙ্গে সঙ্গে তাকে গালিগালাজ থেকে শুরু করে বিভিন্নভাবে হেনস্তা করে। অভিযোগ উঠে নিজের পরনের বেল্ট খুলে পর্যন্ত মেরেছে মানসিক ভারসাম্যহীন চন্দন শিংকে। যদিও ঘটনার কিছু সময় পরেই প্রত্যক্ষদর্শীদের কেউ একজন পরিবারের লোকেদের বিষয়টি জানায় কিন্তু ওই রাতে ভীত সন্ত্রস্ত চন্দনকে খুঁজে না পেয়ে আজ সকালেই তার পরিবারের লোকেরা তাকে আহত অবস্থায় সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এবং সেখান থেকে তার চিকিৎসা করিয়ে সোনামুড়া থানায় অভিযুক্ত কমিশনার রাকেশ ঘোষের বিরুদ্ধে থানায় মামলা করে, এ বিষয়ে এলাকাবাসীদের সঙ্গে আসা চন্দন সিনিয়র ছোট ভাই দীপক সিং সংবাদ প্রতিনিধিদের সামনে ঘটনা প্রসঙ্গে বিস্তারিত তুলে ধরেন এবং অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির আর্জি জানান।

যদিও এলাকাবাসীর অভিমত এখন অব্দি ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি চন্দন শিং এর দ্বারা কোন অনিষ্ট হয়নি ওই এলাকাবাসীর। তাহলে কেন এই সাধারন মানুষটির উপর বর্তমান শাসক দলের সমাজসেবীর নামধারী এই কমিশনার বাবু এই আচরণ করলেন। ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য বিরাজ করছে।

Releated Posts

সেকেরকোট মালাবতী চা বাগানে অপরিচিত যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৭ আগস্ট: সেকেরকোটের মালাবতী চা বাগানে এক অপরিচিত যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র…

ByByReshmi Debnath Aug 17, 2026

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top