News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কুমারঘাট নিবেদিতা ইংলিশ মিডিয়াম স্কুলে ভয়াবহ আগুন, চাঞ্চল্য
Image

কুমারঘাট নিবেদিতা ইংলিশ মিডিয়াম স্কুলে ভয়াবহ আগুন, চাঞ্চল্য

আগরতলা, ১৮ এপ্রিল: আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কুমারঘাট নিবেদিতা ইংলিশ মিডিয়াম স্কুলের অফিস কক্ষের দুটি রুম। ওই অগ্নিকাণ্ডে ঘরের ভেতরে থাকা বিভিন্ন বইপত্র, নথিপত্র, আলমারি, ইলেকট্রিকের জিনিসপত্র সহ অন্যান্য সামগ্রী ছাই হয়ে যায়। বড়সড়ো দুর্ঘটনা থেকে অল্পেতে রক্ষা পেয়েছে বিদ্যালয়ের আশপাশের বহু বাড়িঘর। কিন্তু কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এখনো পর্যন্ত জানা যায় নি।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল রাতে আচমকাই কুমারঘাট নিবেদিতা ইংলিশ মিডিয়াম স্কুলের ভেতরে আগুন দেখতে পান এলাকাবাসীরা। সাথে সাথে তাঁরা চিৎকার চেঁচামেচি শুরু করে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলবাহিনী। দমকলবাহিনী এবং এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তাতে বড়সড়ো দুর্ঘটনা থেকে অল্পেতে রক্ষা পেয়েছে বিদ্যালয়ের আশপাশের বহু বাড়িঘর। কিন্তু কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এখনো পর্যন্ত জানা যায় নি। ওই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

প্রসঙ্গত, স্কুলের ভর্তি ফ্রী একাধিক ইস্যু নিয়ে অভিভাবকরা একের পর এক আন্দোলন করে যাচ্ছে। কিন্তু বৃহস্পতিবার গভীর রাতে স্কুলের ভেতরে কিভাবে আগুন লেগেছে তা নিয়ে লাখ টাকার প্রশ্ন উঠতে শুরু করেছে। আজ সকাল থেকে বিভিন্ন অংশের মানুষ বিভিন্ন রকমের প্রশ্ন তুলতে শুরু করেছে। এবিষয়ে স্কুল কমিটির সভাপতি প্রতিক্রিয়া ব্যক্ত করেন, পুলিশ প্রশাসন যেন সঠিকভাবে তদন্ত করে আসল রহস্যটা বের করে।

Releated Posts

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026

‘বন্দে মাতরম’ ইস্যুতে কংগ্রেসের তীব্র নিন্দা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৬ আগস্ট: ‘বন্দে মাতরম’ গানকে ঘিরে কংগ্রেসের মনোভাব নিয়ে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top