News Flash

  • Home
  • দেশ
  • মাওবাদী-মুক্ত অভিযানে ফের সাফল্য, ছত্তিশগড়ে নিহত দুই কুখ্যাত নকশাল
Image

মাওবাদী-মুক্ত অভিযানে ফের সাফল্য, ছত্তিশগড়ে নিহত দুই কুখ্যাত নকশাল

রায়পুর, ১৬ এপ্রিল (হি.স.): মাওবাদী-মুক্ত ভারত অভিযানে ফের সাফল্য মিলল ছত্তিশগড়ে। এবার কোন্ডাগাঁও-নারায়ণপুর সীমানায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে দুই কট্টর নকশাল নিহত হয়েছে। বস্তারের আইজি পি সুন্দররাজ বলেছেন, এনকাউন্টারস্থল থেকে একে-৪৭ উদ্ধার হয়েছে। তল্লাশি অভিযান চলছে।

বুধবার সকালে আইজি পি সুন্দরররাজ জানিয়েছেন, কোন্ডাগাঁও-নারায়ণপুর সীমানার কাছে কিলাম-বার্গাম জঙ্গলে ডিআরজি এবং বস্তার ফাইটারদের যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই নকশাল খতম হয়েছে। নিহত দুই মাওবাদীর নাম – ডিভিসিএম হালদার এবং এসিএম রামে। অস্ত্র, বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে।

—————

Releated Posts

দেশের জ্বালানি ব্যবস্থায় প্রাকৃতিক গ্যাসের অংশ বাড়াতে ন্যাশনাল পিএনজি ড্রাইভ ৩.০ চালু

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দেশের প্রাথমিক জ্বালানি মিশ্রণে প্রাকৃতিক গ্যাসের অংশ বাড়ানোর লক্ষ্যে বৃহস্পতিবার ন্যাশনাল পিএনজি ড্রাইভ ৩.০…

ByByNews Desk Oct 1, 2026

ইথিওপিয়ায় অপহৃত গুজরাটের তিন বাসিন্দা দেশে ফিরলেন

মেহসানা, ১ অক্টোবর (আইএএনএস): অবৈধ অভিবাসনপথে আমেরিকা যাওয়ার চেষ্টা করার সময় ইথিওপিয়ায় নিখোঁজ হওয়া গুজরাটের তিন বাসিন্দা দেশে…

ByByNews Desk Oct 1, 2026

ক্যাপ্টেন স্মিত ভারতের গৌরব, তাঁর জন্য গোটা বিশ্ব গর্বিত: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বলেছেন, ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার যে সাহস ও উপস্থিত…

ByByNews Desk Oct 1, 2026

পীযূষ গোয়াল ও মার্কিন বাণিজ্য প্রতিনিধির বৈঠক, অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা

মিলওয়াকি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আওতায় দ্রুত একটি অন্তর্বর্তী চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে মার্কিন বাণিজ্য…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top