News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শ্বশুরের হাতে ধর্ষণের শিকার দুই সন্তানের জননী, থানায় মামলা
Image

শ্বশুরের হাতে ধর্ষণের শিকার দুই সন্তানের জননী, থানায় মামলা

আগরতলা, ১৪ এপ্রিল : শ্বশুরের নরকীয় পাশবিক লালসার শিকার হয়েছেন গৃহবধূ। ওই ঘটনায় সোনামুড়া মহাকুমার তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ড এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পর্রবতী সময়ে শ্বশুরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, সোনামুড়া মহকুমার তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ড এলাকার বয়স চল্লিশের মুখলেস মিয়ার ছেলে মফিজ মিয়া গাজা এবং ইয়াবা ট্যাবলেট ব্যবসার খাতিরে চেন্নাইয়ে অবস্থান করছে। এদিকে বাড়িতে রয়েছে মুখলেস মিয়া এবং তার পুত্রবধূ সহ দুই ছোট ছোট নাতি। গতকাল রাতে বাজার থেকে ঠান্ডা শরবতের সাথে নেশা সামগ্রী মিশিয়ে খাইয়ে দেয় পূত্রবধুকে বলে অভিযোগ। শ্বশুর মুখলেস মিয়া পুত্রবধূকে ধর্ষণ করেন বলে অভিযোগ।

এদিকে, সোমবার সকালে ধর্ষিতা পুত্রবধূ তার বাবার বাড়িতে খবর দিয়েছেন। পরবর্তী সময়ে অভিযুক্ত শ্বশুরের বিরুদ্ধে সোমবার সোনামুড়া থানায় মামলা দায়ের করেন। সোমবার সকালে এই ঘটনা গোটা এলাকায় জানাজানি হতে অভিযুক্ত শ্বশুর মোখলেস মিয়ার কঠোর থেকে কঠোর শাস্তির দাবি জানাচ্ছে গোটা এলাকার মানুষ।

Releated Posts

পুর নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১ অক্টোবর: আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করল…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলিকাণ্ড, গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: ত্রিপুরা ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে গোমতী জেলার উদয়পুর মহকুমার গামারিয়া বাড়ির ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে তিপরা…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

শচীন দেববর্মনের জীবন ও সংগীতসাধনা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ অক্টোবর: কিংবদন্তি সংগীতশিল্পী শচীন দেববর্মনের জীবন, সংগ্রাম ও সংগীতসাধনা আজকের প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top