কলকাতা, ১৪ এপ্রিল (হি.স.): ওয়াকফ আইনের বিরোধিতায় আইএসএফ-এর বিক্ষোভ। তাদের প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ভাঙড়ে। জানা গেছে, বাসন্তী হাইওয়েতে বৈরামপুর, ভোজেরহাট এলাকায় অবরোধ করে আইএসএফ কর্মীরা। ভোজেরহাট তিন রাস্তার মোড় গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়। সেখানেই অবরোধ শুরু করে আন্দোলনকারীরা।