News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আউটসোর্সিং কর্মীর মৃত্যু ঘিরে উত্তাল রাজপথ, বিক্ষোভে ফেটে পড়লেন সহকর্মীরা
Image

আউটসোর্সিং কর্মীর মৃত্যু ঘিরে উত্তাল রাজপথ, বিক্ষোভে ফেটে পড়লেন সহকর্মীরা

আগরতলা, ১৩ এপ্রিল: বিদ্যুৎ নিগমের আউটসোর্সিং কর্মী তাপস নমঃ দাসের মর্মান্তিক মৃত্যু ঘিরে উত্তাল হয়ে উঠল জিবি হাসপাতাল চত্বর। বেশ কিছুদিন পূর্বে কাজ করতে গিয়ে উপর থেকে পড়ে গুরুতর আহত হন তাপস। তাকে দ্রুত জিবি হাসপাতালে ভর্তি করা হলেও, চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তাঁর মৃত্যু হয়।

এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সহকর্মীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দেয়। তারা অভিযোগ তুলেন, যে বেসরকারি সংস্থার হয়ে তাপস নমঃ দাস কাজ করতেন, তারা কোনো ধরনের সহযোগিতা করেনি। এমনকি দুর্ঘটনার পর চিকিৎসা ও ক্ষতিপূরণ নিয়েও তারা উদাসীন ভূমিকা নেয় বলে অভিযোগ উঠেছে।

একজন বিদ্যুৎ কর্মী বলেন, বিদ্যুৎ দপ্তরের কাজ ঝুঁকিপূর্ণ হলেও আমাদের বেতন অত্যন্ত কম। বিভিন্ন জায়গায় যেতে হয়, গাড়ি ভাড়া দিতে হয়—সব মিলিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। আর যখন এই ধরনের দুর্ঘটনা ঘটে, তখন কোম্পানি পাশে দাঁড়ায় না। আজ তাপসের সঙ্গে হয়েছে, কাল হয়তো অন্য কারও সঙ্গে হতে পারে। এভাবে কীভাবে নিশ্চিন্তে এই কাজ করব? সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই প্রশ্ন তুলেন তিনি।

এদিকে, রবিবার সকালে থেকেই হাসপাতালের সামনে জড়ো হতে থাকেন কর্মীরা। পরবর্তীতে মৃতদেহ মর্গে নিয়ে যাওয়ার পথে বিদ্যুৎ দপ্তরের সামনে রাজপথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন বিক্ষোভকারীরা নিয়োগকারী সংস্থার এক আধিকারিককে ধরে গণপিটুনি দেন। এই মৃত্যুকে নিয়ে ক্ষোভে ফুঁসছেন তাপসবাবুর সহকর্মীরা। তাঁদের দাবি, মৃত কর্মীর পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ, স্থায়ী চাকরি ও ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিদ্যুৎ অফিস চত্বরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

Releated Posts

বেআইনিভাবে ফি বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে এবিভিপির স্মারকলিপি

 আগরতলা, ৭ মেঃ ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিকেল সায়েন্স কলেজে সেমিস্টার ফি বৃদ্ধির প্রতিবাদে সরব হল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByByReshmi Debnath May 7, 2026

টেট উত্তীর্ণদের একযোগে নিয়োগের দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মেঃ ২০২৪ সালে টেট-১ ও টেট-২ পরীক্ষায় উত্তীর্ণ ১,৮৫৬ জন প্রার্থীর একযোগে নিয়োগের দাবিতে…

ByByReshmi Debnath May 7, 2026

মমতা বন্দ্যোপাধ্যায় আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

কলকাতা, ৭ মে : মমতা বন্দ্যোপাধ্যায় আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন। বৃহস্পতিবার রাজ্যপাল আর এন রবি রাজ্যের বিধানসভা ভেঙে…

ByBySandeep Biswas May 7, 2026

৯ মে জাতীয় লোক আদালত, নিষ্পত্তির জন্য তোলা হবে ২৫ হাজারের বেশি মামলা

আগরতলা, ৭ মে : আগামী ৯ মে রাজ্যে এবছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হতে চলেছে। ত্রিপুরা হাইকোর্ট…

ByByTaniya Chakraborty May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top