News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঊনকোটি জেলার দেও নদীতে চাকমা সম্প্রদায়ের ফুল বিজু উৎসব পালিত
Image

ঊনকোটি জেলার দেও নদীতে চাকমা সম্প্রদায়ের ফুল বিজু উৎসব পালিত

কুমারঘাট, ১৩ এপ্রিল : প্রতি বছরের মতো এবারও ঊনকোটি জেলার প্যাঁচারথলের দেও নদীতে চাকমা সম্প্রদায়ের মানুষরা গঙ্গা মায়ের চরণে ফুল-ফল বিসর্জনের মধ্য দিয়ে পালন করলেন ঐতিহ্যবাহী ফুল বিজু উৎসব।

রবিবার সকাল ছয়টায় বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ ঐতিহ্যবাহী পোশাকে শোভাযাত্রা করে প্যাঁচারথল বুদ্ধমন্দির থেকে পায়ে হেঁটে দেউ নদীর তীরে পৌঁছান। সেখানে নদীতে ফুল, ফল ও পবিত্র জল বিসর্জন দিয়ে প্রকৃতি ও মানবজাতির কল্যাণ কামনায় প্রার্থনা করেন তারা।

তিন দিনব্যাপী এই উৎসবে অংশ নেন রাজ্যের সমাজকল্যাণ ও উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমাও।

ফুল বিসর্জনের পর প্যাঁচারথল বৌদ্ধবিহারে এক প্রার্থনা সভার আয়োজন করা হয়, যেখানে ধর্মীয় নেতারা শান্তি ও সম্প্রীতির বার্তা দেন।

উৎসবটি চাকমা সম্প্রদায়ের নতুন বছরের সূচনা হিসেবে পালিত হয় এবং এটি পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান হিসেবে বিবেচিত।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top