News Flash

  • Home
  • মুখ্য খবর
  • হনুমান জয়ন্তীকে সামনে রেখে আগরতলায় বিশেষ পূজার্চনা
Image

হনুমান জয়ন্তীকে সামনে রেখে আগরতলায় বিশেষ পূজার্চনা

আগরতলা, ১২ এপ্রিল: আজ চৈত্র পূর্ণিমা। আজকের দিনেই রাম ভক্ত হনুমানের জন্ম হয়েছিল। আজ পালিত হচ্ছে বছরের প্রথম হনুমান জয়ন্তী। ওই হনুমান জয়ন্তীকে সামনে রেখে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে আজ বিশেষ পূজার্চনা।

প্রসঙ্গত, চৈত্র পূর্ণিমা ছাড়াও কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় হয় হনুমান জয়ন্তী। হনুমান জয়ন্তীতে বজরংবলীর আরাধনা করার শুভ সময় পড়ছে সকাল ৮টা ২ মিনিট থেকে, চলবে বেলা ১২টা ২৪ মিনিট পর্যন্ত। এরপর আবার বিকেল ৫.৩০ মিনিট থেকে সন্ধে ৭টা ২৪ মিনিট পর্যন্ত থাকবে শুভ সময়। হনুমান জয়ন্তীকে সামনে রেখে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে আজ বিশেষ পূজার্চনা। দুর্গা চৌমুহনী সবজি মৎস্য ও ফল ব্যবসায়ী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয় হনুমান পূজা। সকালে পূজা এবং সন্ধ্যায় রাখা হয়েছে মহা প্রসাদ বিতরণের ব্যবস্থা বলে জানান দুর্গা চৌমুহনী বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক তাপস ঘোষ।

অপরদিকে, রামনগর চার নম্বরের শেষ মাথায় সনাতন একতা মঞ্চের উদ্যোগে আয়োজিত হয় হনুমান জয়ন্তী। সনাতন একতা মঞ্চের পুজোকে ঘিরে সন্ধ্যায় রয়েছে রাম সীতা লক্ষণকে নিয়ে শোভাযাত্রা পাশাপাশি রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান হনুমান চল্লিশা পাঠ সহ একাধিক অনুষ্ঠান। এদিকে, উপস্থিত থাকবেন এলাকার বিধায়ক দীপক মজুমদার বলেও জানান সনাতনী একতা মঞ্চের সভাপতি আশীষ পাল। পাশাপাশি আগরতলা শহরের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হতে দেখা যায় হনুমান জয়ন্তী।

Releated Posts

পুর নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১ অক্টোবর: আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করল…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলিকাণ্ড, গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: ত্রিপুরা ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে গোমতী জেলার উদয়পুর মহকুমার গামারিয়া বাড়ির ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে তিপরা…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

শচীন দেববর্মনের জীবন ও সংগীতসাধনা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ অক্টোবর: কিংবদন্তি সংগীতশিল্পী শচীন দেববর্মনের জীবন, সংগ্রাম ও সংগীতসাধনা আজকের প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top