News Flash

  • Home
  • দেশ
  • ২৪ এপ্রিল বিহারে সফর প্রধানমন্ত্রীর, প্রস্তুতি বৈঠক এনডিএ নেতাদের
Image

২৪ এপ্রিল বিহারে সফর প্রধানমন্ত্রীর, প্রস্তুতি বৈঠক এনডিএ নেতাদের

পাটনা, ১২ এপ্রিল (হি.স.): আগামী ২৪ এপ্রিল বিহার সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে শনিবার প্রস্তুতি বৈঠক করলেন এনডিএ নেতারা। বিহারের মন্ত্রী এবং বিজেপি নেতা নীতিন নবীন বলেছেন, “বিজেপি এবং এনডিএ-র পুরো দল প্রধানমন্ত্রীর আগমনের জন্য প্রস্তুতি নিচ্ছে।” আরজেডি নেতা তেজস্বী যাদবের টুইটের প্রসঙ্গে তিনি বলেছেন, “যদি আপনি কোনও গ্রামে যান এবং জিজ্ঞাসা করেন, বিহারকে আসলে কে ধ্বংস করেছে, তাহলে সবাই বলবে লালু পরিবার। লালু পরিবার এবং আরজেডি বিহারে দুর্নীতি, কেলেঙ্কারি, জঙ্গল রাজ এবং অরাজকতার প্রতীক।”

বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী বিহারে আসছেন, প্রধানমন্ত্রী মোদীর কর্মসূচি সফল করতে পুরো এনডিএ একসাথে কাজ করবে। দেশের উন্নয়ন কীভাবে হওয়া উচিত সেই ধারণা নিয়ে এনডিএ কাজ করছে। সরকার সম্পূর্ণ যত্ন নিচ্ছে, বিহারের যুবকরা বাইরে না যায়, বিহারের মানুষ যেন কর্মসংস্থান পায়।”

Releated Posts

ঐতিহ্যগত বাণিজ্য সম্পর্ক ছাড়িয়ে উচ্চমূল্যের ক্ষেত্রে এগোচ্ছে ভারত-আমেরিকা: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার অর্থনৈতিক সম্পর্ক এখন আর শুধু ঐতিহ্যগত বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। বিনিয়োগ,…

ByByNews Desk Sep 30, 2026

ব্যালট পেপারে ভোট, প্রাক-এসআইআর ভোটার তালিকা ব্যবহারের দাবি-সহ ৬ দফা দাবি ভারত ব্লকের

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও এসআইআর নিয়ে উদ্বেগ প্রকাশ করে ছয় দফা দাবি সামনে আনল…

ByByNews Desk Sep 30, 2026

দেশজুড়ে ‘গণতন্ত্র বাঁচাও’ পদযাত্রার ঘোষণা ভারত ব্লকের, ৬ অক্টোবর নির্বাচন কমিশনে মিছিল

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করল…

ByByNews Desk Sep 30, 2026

লাক্ষাদ্বীপের কাছে মাদক উদ্ধারে ১৬ দিনের অভিযান, যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: শাহ

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): লাক্ষাদ্বীপের কাছে আরব সাগরে ৫০০ কেজিরও বেশি মাদক উদ্ধারের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top