News Flash

  • Home
  • দেশ
  • ১৮ দিনের এনআইএ হেফাজতে তাহাউর, আঁটোসাঁটো নিরাপত্তা
Image

১৮ দিনের এনআইএ হেফাজতে তাহাউর, আঁটোসাঁটো নিরাপত্তা

নয়াদিল্লি, ১১ এপ্রিল (হি.স.): বিমান থেকে নামা মাত্রই ২৬/১১ মুম্বই হামলায় অন্যতম অভিযুক্ত তাহাউর রানাকে গ্রেফতার করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এরপর বৃহস্পতিবার মধ্যরাতে রানাকে হাজির করানো হয় দিল্লির পাটিয়ালা হাউস কোর্টের বিশেষ এনআইএ আদালতে। রানাকে ২০ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়েছিল এনআইএ, কিন্তু বিচারক রানাকে ১৮ দিনের জন্য এনআইএ-এর হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

আদালতে এনআইএ জানায়, সন্ত্রাসবাদী কার্যকলাপ ঘটাতে রানা অপরাধমূলক ষড়যন্ত্র করেছিল। অন্য ষড়যন্ত্রীদের সঙ্গে শলা পরামর্শও করেছিল। ২৬/১১ মুম্বই হামলার অভিযুক্ত তাহাউর রানা সম্পর্কে দিল্লি রাজ্য আইন পরিষেবা কর্তৃপক্ষ কর্তৃক রানার জন্য নিযুক্ত আইনজীবী পীযূষ সচদেব বলেন, “এনআইএ ২০ দিনের হেফাজতের আবেদন করেছিল, কিন্তু আদালত তদন্তের জন্য ১৮ দিনের হেফাজত মঞ্জুর করেছে।”

তাহাউর এখন এনআইএ হেফাজতে রয়েছে, আর তাই দিল্লিতে এনআইএ সদর দফতরের বাইরে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী। ২০০৮ সালের ভয়াবহ হামলার নেপথ্যে ষড়যন্ত্র নিয়েই রানাকে এখন জিজ্ঞাসাবাদ করবে এনআইএ।

Releated Posts

দেশের জ্বালানি ব্যবস্থায় প্রাকৃতিক গ্যাসের অংশ বাড়াতে ন্যাশনাল পিএনজি ড্রাইভ ৩.০ চালু

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দেশের প্রাথমিক জ্বালানি মিশ্রণে প্রাকৃতিক গ্যাসের অংশ বাড়ানোর লক্ষ্যে বৃহস্পতিবার ন্যাশনাল পিএনজি ড্রাইভ ৩.০…

ByByNews Desk Oct 1, 2026

ইথিওপিয়ায় অপহৃত গুজরাটের তিন বাসিন্দা দেশে ফিরলেন

মেহসানা, ১ অক্টোবর (আইএএনএস): অবৈধ অভিবাসনপথে আমেরিকা যাওয়ার চেষ্টা করার সময় ইথিওপিয়ায় নিখোঁজ হওয়া গুজরাটের তিন বাসিন্দা দেশে…

ByByNews Desk Oct 1, 2026

ক্যাপ্টেন স্মিত ভারতের গৌরব, তাঁর জন্য গোটা বিশ্ব গর্বিত: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বলেছেন, ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার যে সাহস ও উপস্থিত…

ByByNews Desk Oct 1, 2026

পীযূষ গোয়াল ও মার্কিন বাণিজ্য প্রতিনিধির বৈঠক, অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা

মিলওয়াকি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আওতায় দ্রুত একটি অন্তর্বর্তী চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে মার্কিন বাণিজ্য…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top