News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রবীণ নেতা সুরানন্দ রাজশেখরন প্রয়াত, কংগ্রেস শিবিরে শোকের আবহ
Image

প্রবীণ নেতা সুরানন্দ রাজশেখরন প্রয়াত, কংগ্রেস শিবিরে শোকের আবহ

কোচি, ১১ এপ্রিল (হি.স.): প্রয়াত হয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা তথা কেরল প্রদেশ কংগ্রেস কমিটির (কেপিসিসি) রাজনৈতিক বিষয়ক কমিটির সদস্য ডঃ সুরানন্দ রাজশেখরন। অসুস্থ অবস্থায় তাঁকে কোচির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। আজ সন্ধ্যায় কোল্লাম জেলার চাথান্নুরে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

মৃত্যুকালে ডঃ সুরানন্দ রাজশেখরনের বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি কংগ্রেস এবং কংগ্রেসের সহযোগী সংগঠনগুলিতে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছিলেন। তিনি সংসদ এবং রাজ্য বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেও ব্যর্থ হয়েছিলেন। রাজ্য সহ-সভাপতি এবং রাজ্য সমবায় ব্যাঙ্কের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন ডঃ সুরানন্দ রাজশেখরন।

Releated Posts

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কর্তব্যরত অবস্থায় মৃত কনস্টেবলের পরিবারকে ৩০ লক্ষ টাকা সাহায্য ঘোষণা বিজয়ের

চেন্নাই, ১৬ আগস্ট (আইএএনএস): ফোর্ট সেন্ট জর্জে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে পড়ে এক পুলিশ কনস্টেবলের…

ByByNews Desk Aug 16, 2026

পুণেতে ২২ আগস্ট ‘ছাত্রদের গুঞ্জন’, শুধুমাত্র মেয়েদের জন্য: রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী রবিবার ঘোষণা করেছেন, আগামী ২২ আগস্ট…

ByByNews Desk Aug 16, 2026

ডেটিং অ্যাপের মাধ্যমে ফাঁদে ফেলে গুজরাটে যুবককে লুট, গ্রেফতার ৩

ভালসাদ, ১৬ আগস্ট (আইএএনএস): ডেটিং অ্যাপের মাধ্যমে এক যুবককে নির্জন এলাকায় ডেকে নিয়ে গিয়ে মারধর ও ছুরি দেখিয়ে…

ByByNews Desk Aug 16, 2026

বিরোধীদের ‘দিমাগি নকশাল’ বলেননি প্রধানমন্ত্রী: কিরেন রিজিজুর স্পষ্টীকরণ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘দিমাগি নকশালবাদ’ মন্তব্য নিয়ে বিরোধীদের তীব্র প্রতিক্রিয়ার মধ্যেই রবিবার স্পষ্টীকরণ দিলেন…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top