News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রতীক্ষা আর মাত্র কিছু দিনের, চারধাম যাত্রার সমস্ত প্রস্তুতি সম্পন্ন
Image

প্রতীক্ষা আর মাত্র কিছু দিনের, চারধাম যাত্রার সমস্ত প্রস্তুতি সম্পন্ন

দেহরাদূন, ১১ এপ্রিল (হি.স.): আর মাত্র কিছু দিন পর শুরু হতে চলেছে এই বছরের চারধাম যাত্রা, ইতিমধ্যেই সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে উত্তরাখণ্ড সরকার। উত্তরাখণ্ডের পর্যটনমন্ত্রী সতপাল মহারাজ বলেছেন, “আমরা চারধাম যাত্রার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছি। শ্রী যমুনোত্রী এবং শ্রী গঙ্গোত্রী ধামের দরজা খোলার সঙ্গে সঙ্গে, চারধাম যাত্রা আনুষ্ঠানিকভাবে ৩০ এপ্রিল থেকে শুরু হবে।”

উত্তরাখণ্ডের পর্যটনমন্ত্রী সতপাল মহারাজ আরও বলেছেন, “শ্রী কেদারনাথ ধামের দরজা ২ মে এবং শ্রী বদ্রীনাথ ধামের দরজা ৪ মে খোলা হবে। হেমকুণ্ড সাহেবের দরজা ২৫ মে তারিখে ভক্তদের জন্য খোলা হবে। সরকার ২০২৫ সালের চারধাম যাত্রা সফলভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছে।”

Releated Posts

গোয়ায় এসআইআর বিতর্ক: বাদ পড়া ৯৭ ভোটারের মধ্যে ৮৮ জন ফর্ম ৬ জমা দিয়েছেন, তিনজনের পর্তুগিজ পাসপোর্ট: সিইও

পানাজি, ১ অক্টোবর (আইএএনএস): গোয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ৯৭ জনের মধ্যে ৮৮ জন ভোটার তালিকায়…

ByByNews Desk Oct 1, 2026

কান্নুরে কেরলের মন্ত্রী জানীশের গাড়িতে হামলার অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

কান্নুর, ১ অক্টোবর (আইএএনএস): কেরলের ক্রীড়ামন্ত্রী ও. জে. জানীশের সরকারি গাড়িতে বৃহস্পতিবার কান্নুর জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও…

ByByNews Desk Oct 1, 2026

ভুবনেশ্বরে বন্দুক দেখিয়ে মহিলা ইঞ্জিনিয়ারকে ধর্ষণের অভিযোগ, মুখোশধারী অভিযুক্তের খোঁজ

ভুবনেশ্বর, ১ অক্টোবর (আইএএনএস): ওড়িশার ভুবনেশ্বরে বন্দুক দেখিয়ে ২৬ বছর বয়সি এক মহিলা ইঞ্জিনিয়ারকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক…

ByByNews Desk Oct 1, 2026

ম্যাঙ্গালুরুতে এমআরপিএল ইউনিটে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন, আহত ৮

ম্যাঙ্গালুরু, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেডের (এমআরপিএল) একটি ইউনিটে বুধবার ভয়াবহ বিস্ফোরণের পর…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top