News Flash

  • Home
  • প্রধান খবর
  • মধ্যপ্রদেশে পাইপ ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন, বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি
Image

মধ্যপ্রদেশে পাইপ ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন, বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি

ধার, ১১ এপ্রিল (হি.স.): মধ্যপ্রদেশের ধার জেলায় ভয়াবহ আগুন লাগল একটি পাইপ ফ্যাক্টরিতে। বৃহস্পতিবার মধ্যরাতে মধ্যপ্রদেশের ধার জেলার পিথমপুর শিল্পাঞ্চল এলাকায় একটি পাইপ কারখানায় আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন, চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন।

প্রায় সারারাত ধরে চলে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ, অবশেষে শুক্রবার সকালে আগুন আয়ত্তে আসে। এই অগ্নিকাণ্ডে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। পিথমপুরের এসডিএম প্রমোদ সিং গুর্জর বলেছেন, “দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে এবং আমরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছি। মধ্যরাতে আগুন লেগেছে।”

Releated Posts

ব্যাংকিং খাত নিয়ে শীঘ্রই গঠন হবে উচ্চপর্যায়ের কমিটি: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ভারতের ব্যাংকিং খাতকে ২০৪৭ সালের মধ্যে দেশকে উন্নত অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে আরও কার্যকরভাবে…

ByByNews Desk Aug 17, 2026

(Update) অশোকধাম মন্দিরে ভয়াবহ পদপিষ্ট, মৃত ৭; আহত ১৩-এর বেশি, নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ

পটনা, ১৭ আগস্ট (আইএএনএস): শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বিহারের লখিসরাই জেলার বিখ্যাত অশোকধাম মন্দিরে পুজো দিতে গিয়ে ভয়াবহ…

ByByNews Desk Aug 17, 2026

‘ছাত্রদের বছর চুরি হচ্ছে’, ইউজিসি-নেট পুনঃপরীক্ষা নিয়ে এনটিএ-কে নিশানা রাহুলের

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ভুল প্রশ্নপত্রের কারণে ইউজিসি-নেট-এর তিনটি বিষয়ে পুনঃপরীক্ষার সিদ্ধান্ত নেওয়ায় কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন…

ByByNews Desk Aug 17, 2026

(update) অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে ৭ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১২-এর বেশি

পটনা, ১৭ আগস্ট (আইএএনএস): শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বিহারের লখিসরাই জেলার অশোকধাম মন্দিরের বাইরে ভয়াবহ পদপিষ্টের ঘটনায় অন্তত…

ByByNews Desk Aug 17, 2026
Scroll to Top