News Flash

  • Home
  • প্রধান খবর
  • ঝড়-বৃষ্টি ও বজ্রপাতে বিহার ও উত্তর প্রদেশে ৫৮ জনের মৃত্যু, শোকাহত যোগী
Image

ঝড়-বৃষ্টি ও বজ্রপাতে বিহার ও উত্তর প্রদেশে ৫৮ জনের মৃত্যু, শোকাহত যোগী

পাটনা ও লখনউ, ১১ এপ্রিল (হি.স.): ঝড়-বৃষ্টি ও বজ্রপাতে বিহার ও উত্তর প্রদেশে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫৮ জন। বিহারের নালন্দাতেই সর্বাধিক মৃত্যু হয়েছে, সেখানে প্রাণ হারিয়েছেন ২২ জন। বিহারে বজ্রপাত, গাছ উপড়ে পড়া এবং দেওয়াল ধসে মোট ৩৫ জনের প্রাণহানি হয়েছে। ভোজপুরে পাঁচজন এবং গয়া জেলায় তিনজনের মৃত্যু হয়েছে। পাটনা, গোপালগঞ্জ, মুঙ্গের, সমস্তিপুর, জেহানাবাদ, মুজাফফরপুর, আরারিয়া এবং বেগুসরাই-সহ আরও বেশ কয়েকটি জেলায় হতাহতের খবর পাওয়া গিয়েছে।

উত্তর প্রদেশে ২২ জনের মৃত্যু, শোকাহত মুখ্যমন্ত্রী

বিহারের প্রতিবেশী রাজ্য উত্তর প্রদেশে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতজনিত ঘটনায় কমপক্ষে ২২ জন মারা গিয়েছেন। ত্রাণ কমিশনারের কার্যালয়ের তথ্য অনুসারে, প্রবল বাতাসের কারণে দেওয়াল অথবা ছাদ ভেঙে ও বজ্রপাতে ১৩ জন মারা গিয়েছেন এবং অনেকেই আহত হয়েছেন। কানপুর দেহাত, ফতেহপুর, ফিরোজাবাদ, কনৌজ, সন্ত কবির নগর, সীতাপুর, সিদ্ধার্থনগর, আজমগড়, আমেঠি, বারাবাঁকি এবং বালিয়া-সহ রাজ্যের ৩৬টি জেলার মধ্যে ১১টিতেই হতাহতের খবর পাওয়া গিয়েছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। তিনি ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতের কারণে জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য একটি সমীক্ষা পরিচালনা করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন।

Releated Posts

ভারত-শ্রীলঙ্কা সম্পর্ক জোরদারে জয়শঙ্করের সঙ্গে টিলভিন সিলভার বৈঠক

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-শ্রীলঙ্কার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে বৃহস্পতিবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করলেন…

ByByNews Desk Oct 1, 2026

স্বচ্ছ ভারত মিশন: স্যানিটেশন ব্যবস্থার আধুনিকীকরণে এআই, ইভি ও ডিজিটাল প্ল্যাটফর্ম

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): স্বচ্ছ ভারত মিশনের ১২তম বর্ষপূর্তির প্রাক্কালে দেশের বিভিন্ন শহরে স্যানিটেশন ব্যবস্থাকে আধুনিক করে তুলতে…

ByByNews Desk Oct 1, 2026

ইউপিএসসির শতবর্ষের যাত্রা তরুণদের আকাঙ্ক্ষা ও দেশবাসীর আস্থার প্রতিফলন: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ইউপিএসসির শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির দীর্ঘ যাত্রার প্রশংসা…

ByByNews Desk Oct 1, 2026

‘সরকারই সবকিছুর একমাত্র প্রদানকারী’ ধারণা থেকে ‘নাগরিক দেবো ভব’-এর যুগে ভারত: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বলেছেন, ভারত এমন একটি সময় থেকে বেরিয়ে এসেছে যখন সরকারকে…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top