News Flash

  • Home
  • দেশ
  • ওয়াকফ আইনের বিরুদ্ধে মৌলালিতে প্রতিবাদ কর্মসূচির জেরে যানজট
Image

ওয়াকফ আইনের বিরুদ্ধে মৌলালিতে প্রতিবাদ কর্মসূচির জেরে যানজট

কলকাতা, ১০ এপ্রিল (হি.স.): ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে বৃহস্পতিবার মৌলালিতে প্রতিবাদ কর্মসূচির ডাক দেয় জমিয়তে উলামায়ে হিন্দ। তার জেরে এদিন সকাল থেকেই যানজট ছড়ায় কলকাতার বেশ কিছু রাস্তায়। সবচেয়ে বেশি প্রভাব পড়ে মধ্য কলকাতায়।

এই কর্মসূচির কারণে যানজট তৈরি হয় পার্ক সার্কাস, মৌলালি, লেনিন সরণি, এজেসি বোস রোড ফ্লাইওভারে। মল্লিকবাজারমুখী সব রাস্তা, এমনকি পার্ক সার্কাসমুখী মা ফ্লাইওভারেও যান চলাচল খুব ধীর হয়ে যায়। ট্র্যাফিক পুলিশের তরফে জানানো হয়, কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয় সিআইটি রোড।

কলকাতা পুলিশ সূত্রে জানা যায়, নয়া ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একটি মিছিল যায় মৌলালির রামলীলা ময়দান পর্যন্ত। সেই কর্মসূচিতে যোগ দিতে আয়োজক সংগঠনের বহু সদস্য উপস্থিত হন। বাইরে থেকে বহু গাড়ি ঢোকে শহরে। ফলে মধ্য কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে মন্থর হয়ে যায় যান চলাচলের গতি।

Releated Posts

দিল্লিতে জুয়ার আসর, ৪ জন গ্রেফতার; উদ্ধার ৮৭,৬৩০ টাকা

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): দিল্লির গীতা কলোনি এলাকায় বেআইনি জুয়ার আসরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে শাহদরা জেলা…

ByByNews Desk Aug 17, 2026

প্রযুক্তি শিক্ষার্থীদের দক্ষতা দেশ গঠনে কাজে লাগানোর আহ্বান উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

চেন্নাই, ১৬ আগস্ট (আইএএনএস): প্রযুক্তি শিক্ষায় উত্তীর্ণ তরুণদের তাঁদের জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতাকে দেশ গঠনের কাজে ব্যবহার…

ByByNews Desk Aug 16, 2026

আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যায় বিজেপি ও সংবাদমাধ্যমকে দায়ী করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৬ আগস্ট (আইএএনএস): প্রাক্তন পশ্চিমবঙ্গ মন্ত্রী ও রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার ঘটনায় বিজেপি…

ByByNews Desk Aug 16, 2026

চিদম্বরমের ‘দিমাগি নকশাল’ মন্তব্যে বিজেপির তীব্র প্রতিক্রিয়া

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): ‘দিমাগি নকশাল’ মন্তব্যকে ঘিরে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও কংগ্রেসের প্রবীণ নেতা পি চিদম্বরমকে তীব্র…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top