News Flash

  • Home
  • দেশ
  • শুক্রবার মধ্যপ্রদেশে যাবেন প্রধানমন্ত্রী মোদী
Image

শুক্রবার মধ্যপ্রদেশে যাবেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ১০ এপ্রিল (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার দুপুরের পর মধ্যপ্রদেশ যাবেন। ভারতের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যকে প্রসারিত করার যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিয়েছেন, তার সঙ্গে সঙ্গতি রেখে তিনি মধ্যপ্রদেশের অশোকনগর জেলায় ইসাগড়ে আনন্দপুর ধাম দেখবেন।

ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো বৃহস্পতিবার এ খবর জানিয়ে লিখেছে, মোদী ইসাগড়ে গুরুজি মহারাজ মন্দিরে বিকেল ৩:১৫ মিনিটে যাবেন এবং পুজো দেবেন। এরপর বিকেল ৪:১৫ মিনিটে আনন্দপুর ধামে একটি অনুষ্ঠানে যোগ দেবেন, ধামের আশ্রম চত্বর ঘুরে দেখবেন, জনসভায় ভাষণ দেবেন।

আধ্যাত্মিক ও দার্শনিক উদ্দেশ্যে আনন্দপুর ধাম প্রতিষ্ঠিত হয়। ৩১৫ হেক্টর জমিতে গড়ে ওঠা এই ধামে আধুনিক সুবিধা সম্বলিত একটি গোশালা রয়েছে যেখানে ৫০০-র বেশি গবাদি পশুকে প্রতিপালন করা হয়।

আনন্দপুর ট্রাস্ট চত্বরে কৃষিভিত্তিক নানা উদ্যোগ ছাড়াও সুখপুরে একটি দাতব্য হাসপাতাল, স্কুল এবং বিভিন্ন সৎসঙ্গ কেন্দ্র এই ট্রাস্ট পরিচালনা করে।

Releated Posts

ঐতিহ্যগত বাণিজ্য সম্পর্ক ছাড়িয়ে উচ্চমূল্যের ক্ষেত্রে এগোচ্ছে ভারত-আমেরিকা: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার অর্থনৈতিক সম্পর্ক এখন আর শুধু ঐতিহ্যগত বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। বিনিয়োগ,…

ByByNews Desk Sep 30, 2026

ব্যালট পেপারে ভোট, প্রাক-এসআইআর ভোটার তালিকা ব্যবহারের দাবি-সহ ৬ দফা দাবি ভারত ব্লকের

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও এসআইআর নিয়ে উদ্বেগ প্রকাশ করে ছয় দফা দাবি সামনে আনল…

ByByNews Desk Sep 30, 2026

দেশজুড়ে ‘গণতন্ত্র বাঁচাও’ পদযাত্রার ঘোষণা ভারত ব্লকের, ৬ অক্টোবর নির্বাচন কমিশনে মিছিল

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করল…

ByByNews Desk Sep 30, 2026

লাক্ষাদ্বীপের কাছে মাদক উদ্ধারে ১৬ দিনের অভিযান, যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: শাহ

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): লাক্ষাদ্বীপের কাছে আরব সাগরে ৫০০ কেজিরও বেশি মাদক উদ্ধারের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top