News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লাল ঝান্ডার মিছিলে উদয়পুরে সিপিআইএম-এর শক্তি প্রদর্শন, তিন দফা দাবিতে ডেপুটেশন জেলা শাসকের কাছে
Image

লাল ঝান্ডার মিছিলে উদয়পুরে সিপিআইএম-এর শক্তি প্রদর্শন, তিন দফা দাবিতে ডেপুটেশন জেলা শাসকের কাছে

উদয়পুর, ১০ এপ্রিল:
তপ্ত রোদ উপেক্ষা করেও উদয়পুরের রাজপথে আবারও গর্জে উঠল লাল ঝান্ডার মিছিল। ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআইএম)-এর উদয়পুর মহকুমা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার আয়োজিত হল এক বিক্ষোভ মিছিল ও তিন দফা দাবিকে ঘিরে ডেপুটেশন প্রদান কর্মসূচি।

এদিনের মিছিলটি শুরু হয় সিপিআইএম-এর উদয়পুর পার্টি অফিসের সামনে থেকে। এরপর মিছিল উদয়পুর শহরের গুরুত্বপূর্ণ রাজপথগুলি অতিক্রম করে গোমতী জেলা শাসকের কার্যালয়ে পৌঁছায়। সেখানেই একটি গণপ্রতিনিধিত্ব জমা দেওয়া হয় জেলা শাসকের হাতে।

ডেপুটেশনের মাধ্যমে সুখ সাগর জলাশয়ের জল দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ, জামজুরি সুইস গেইটের আধুনিকীকরণ, খিলপাড়ায় নির্মিত সিএনজি স্টেশন ও বাগমায় নির্মিত রেল স্টেশন দ্রুত চালু করা, এই তিনটি মূল দাবি তুলে ধরা হয়েছে।

প্রতিনিধিত্ব প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক, সিপিআইএম-এর জেলা সম্পাদক পরিমল দেবনাথ, ডিওয়াইএফআই-এসএফআই-এর যুব নেতা শুভ চক্রবর্তী-সহ পার্টির শীর্ষ নেতৃত্ব।

সিপিআইএম নেতৃত্ব জানিয়েছেন, এই তিনটি দাবি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি জড়িত। প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

Releated Posts

ছয় মাসের ভোগান্তির বিস্ফোরণ, নালীছড়ায় সড়ক অবরোধে স্তব্ধ কমলপুর-আমবাসা সড়ক

আমবাসা: দীর্ঘ ছয় মাস ধরে ভাঙাচোরা রাস্তা ও জরাজীর্ণ সেতুর কারণে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। বারবার…

ByByReshmi Debnath Oct 1, 2026

হোস্টেলের পরিকাঠামো ও পরিষেবা খতিয়ে দেখতে আচমকা পরিদর্শনে মন্ত্রী সুধাংশু দাস

আগরতলা, ১ অক্টোবর: আচমকা আইজিএফ চৌমুহনীস্থিত ড. বি. আর. আম্বেদকর মেমোরিয়াল ছাত্রাবাস এবং জগন্নাথবাড়ির এসসি ছাত্রীবাস পরিদর্শন করলেন…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ঋষিকেশে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অলকা সিনহা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মানিক সাহার

আগরতলা, ১ অক্টোবর:  প্রয়াত হলেন চিকিৎসক ডাঃ অশোক সিনহার স্ত্রী অলকা সিনহা। ঋষিকেশে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু…

ByByReshmi Debnath Oct 1, 2026

সার্ভিস রাইফেলের গুলিতে বিএসএফ জওয়ানের মৃত্যু, তদন্তে পুলিশ

আগরতলা, ১ অক্টোবর: পশ্চিম ত্রিপুরার তেবাড়িয়া সীমান্ত চৌকির (বিওপি) ৫২ নম্বর গেটের কাছে ডিউটি পোস্টে গুলিবিদ্ধ হয়ে এক…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top