News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগামী প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিজেপি সরকার : জিতেন্দ্র
Image

আগামী প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিজেপি সরকার : জিতেন্দ্র

আগরতলা, ৯ এপ্রিল: আগামী প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিজেপি সরকার। আজ দশরথদেব স্মৃতিভবনে আয়োজিত বিশেষ বর্ধিত অধিবেশনে এমনটাই অভিযোগ করেন পলিটব্যুরোর সদস্য তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

এদিন তিনি বলেন, ভারতীয় জনতা পার্টির শাসনে দেশের যৌবনের শক্তি ধ্বংসের পথে। আর ত্রিপুরায় বিজেপি, তিপরা মথা এবং আইপিএফটি মিলে রাজ্যের যৌবনকে বন্ধক দেওয়ার মত অবস্থা। শুধু যৌবনকে ধ্বংস করে দেওয়া নয় তারা রাজ্যের যৌবনকে নেশা সহ বিভিন্ন অপরাধের দিকে ঠেলে দিয়েছে।

তাঁর কথায়, সব মিলিয়ে আগামী প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এই সরকার। এই যুবককে সঠিক পথে ফিরিয়ে আনতে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবে বাম যুব সংগঠন। তারই অঙ্গ হিসেবে আজ দশরথদেব স্মৃতিভবনে আয়োজিত বিশেষ বর্ধিত অধিবেশনের আয়োজন করা হয়েছে।

Releated Posts

পুর নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১ অক্টোবর: আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করল…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলিকাণ্ড, গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: ত্রিপুরা ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে গোমতী জেলার উদয়পুর মহকুমার গামারিয়া বাড়ির ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে তিপরা…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

শচীন দেববর্মনের জীবন ও সংগীতসাধনা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ অক্টোবর: কিংবদন্তি সংগীতশিল্পী শচীন দেববর্মনের জীবন, সংগ্রাম ও সংগীতসাধনা আজকের প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top