News Flash

  • Home
  • দেশ
  • দুই দেশ সফরের দ্বিতীয় পর্যায়, স্লোভাকিয়া পৌঁছলেন রাষ্ট্রপতি মুর্মু
Image

দুই দেশ সফরের দ্বিতীয় পর্যায়, স্লোভাকিয়া পৌঁছলেন রাষ্ট্রপতি মুর্মু

নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুই দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে বুধবার ভোরে স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিসলাভায় পৌঁছেছেন। ব্রাতিস্লাভায় রাষ্ট্রপতি প্রাসাদে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে গার্ড অফ অনারে সম্মানিত করা হয়। গতকালই তাঁর পর্তুগাল সফর শেষ হয়। ২৭ বছরের মধ্যে রাষ্ট্রপতির প্রথম পর্তুগাল সফর কুটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক। বিদেশ মন্ত্রকের পশ্চিম বিষয়ক সচিব তন্ময় লাল সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতির সঙ্গে সেদেশের প্রধানমন্ত্রী লুই মন্টেনিগরোর বৈঠক সফল হয়েছে। দুই নেতা দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন, জোর দেন বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর। তন্ময় লাল জানিয়েছেন, রাষ্ট্রপতি মুর্মু এবং প্রধানমন্ত্রী মন্টেনিগরোর মধ্যে আলোচনার পাশাপাশি বিভিন্ন স্তরে দ্বিপাক্ষিক আলোচনাও হয়।

২৯ বছর পর ভারতীয় রাষ্ট্রপতির ঐতিহাসিক স্লোভাকিয়া সফরে সেদেশের প্রেসিডেন্ট পিটার পেল্লেগ্রিনির সঙ্গে রাষ্ট্রপতি মুর্মুর প্রতিনিধি পর্যায়ের আলোচনা, বৈঠক হবে। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গেও তাঁর বৈঠকের কর্মসূচি রয়েছে। সেদেশের ন্যাশনাল কাউন্সিলের স্পিকার রিচার্ড রাসির সঙ্গেও রাষ্ট্রপতি সাক্ষাৎ করবেন।

Releated Posts

‘ব্যবস্থা ছাড়ছি, ব্যক্তি বা আদর্শ নয়’: ফের বিজেপি সভাপতির কাছে ইস্তফা জমা শেহজাদ পুনাওয়ালার

পটনা, ১৭ আগস্ট (আইএএনএস): আর্থিক ও ব্যক্তিগত জরুরি পরিস্থিতির কথা উল্লেখ করে ফের বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের…

ByByNews Desk Aug 17, 2026

দিল্লিতে জুয়ার আসর, ৪ জন গ্রেফতার; উদ্ধার ৮৭,৬৩০ টাকা

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): দিল্লির গীতা কলোনি এলাকায় বেআইনি জুয়ার আসরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে শাহদরা জেলা…

ByByNews Desk Aug 17, 2026

প্রযুক্তি শিক্ষার্থীদের দক্ষতা দেশ গঠনে কাজে লাগানোর আহ্বান উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

চেন্নাই, ১৬ আগস্ট (আইএএনএস): প্রযুক্তি শিক্ষায় উত্তীর্ণ তরুণদের তাঁদের জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতাকে দেশ গঠনের কাজে ব্যবহার…

ByByNews Desk Aug 16, 2026

আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যায় বিজেপি ও সংবাদমাধ্যমকে দায়ী করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৬ আগস্ট (আইএএনএস): প্রাক্তন পশ্চিমবঙ্গ মন্ত্রী ও রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার ঘটনায় বিজেপি…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top