News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপির ৪৬তম প্রতিষ্ঠা বর্ষ উপলক্ষে রামনগর মন্ডলে চৌপাল বৈঠক, উপস্থিত ছিলেন রাজ্য প্রভারি ডাঃ রাজদীপ রায়
Image

বিজেপির ৪৬তম প্রতিষ্ঠা বর্ষ উপলক্ষে রামনগর মন্ডলে চৌপাল বৈঠক, উপস্থিত ছিলেন রাজ্য প্রভারি ডাঃ রাজদীপ রায়

আগরতলা, ৯ এপ্রিল:
ভারতীয় জনতা পার্টির ৪৬তম প্রতিষ্ঠা বর্ষ উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে আজ রামনগর মন্ডলের অন্তর্গত ৩৬ নং ওয়ার্ডের উদ্যোগে জয়পুরে অনুষ্ঠিত হয় এক বিশেষ চৌপাল বৈঠক।

উক্ত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের বিজেপি প্রভারি ডাঃ রাজদীপ রায় এবং মেয়র দীপক মজুমদার। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ডাঃ বিপিন দেববর্মা, সদর শহর জেলার সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য এবং সংশ্লিষ্ট ওয়ার্ডগুলির কর্পোরেটরগণ।

চৌপাল বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য প্রভারি ডাঃ রাজদীপ রায় বলেন, বিজেপিকে কংগ্রেস ও কমিউনিস্টরা বহুবার হিন্দুদের দল বলে প্রচার করার চেষ্টা করেছে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘সবকা সাথ, সবকা বিকাশ’ নীতির মাধ্যমে প্রমাণ করেছেন যে বিজেপি সর্বজনীন উন্নয়নের দল। বর্তমান কেন্দ্রীয় সরকার কোনও প্রকল্পে জাত-ধর্মের ভিত্তিতে কোনওরকম বৈষম্য করেনি। তিনি আরও বলেন, বিজেপি শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়, এটি একটি জনসেবামূলক আন্দোলন। সাধারণ মানুষের কল্যাণই আমাদের একমাত্র লক্ষ্য।

এই চৌপাল বৈঠকের মাধ্যমে দলীয় কর্মী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং সরকারের উন্নয়নমূলক বার্তা পৌঁছে দেওয়া হয়। এই কর্মসূচি বিজেপির আদর্শ, ঐক্য এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সংযোগ গড়ে তোলার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মত নেতৃবৃন্দের।

Releated Posts

সাত দফা দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কাছে ডেপুটেশন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের

আগরতলা, ১ অক্টোবর:  সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে মিছিল করে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা…

ByByReshmi Debnath Oct 1, 2026

আগরতলা শহর পরিচ্ছন্ন রাখতে সাফাই কর্মীদের সহযোগিতার আহ্বান মেয়রের

আগরতলা, ১ অক্টোবর: আগরতলা শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে সাফাই কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তাঁদের সহযোগিতা…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top