News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপির প্রতিষ্ঠা দিবসে কৃষ্ণপুরে গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা, উন্নয়নের বার্তা নিয়ে “গ্রাম চলো অভিযান” ঘোষিত
Image

বিজেপির প্রতিষ্ঠা দিবসে কৃষ্ণপুরে গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা, উন্নয়নের বার্তা নিয়ে “গ্রাম চলো অভিযান” ঘোষিত

আগরতলা, ৯ এপ্রিল:
বিজেপি দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সংগঠনকে আরও মজবুত ও কার্যকর করে তোলার লক্ষ্যে ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মন্ডলের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভার আয়োজন করা হয়। বুধবার চাকমাঘাট কমিউনিটি হলে অনুষ্ঠিত এই সভায় বুথ ও শক্তি কেন্দ্রভিত্তিক সংগঠনের ভূমিকা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণপুরের বিধায়ক ও রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি শ্রী ধনঞ্জয় দাস, প্রবীণ ও একনিষ্ঠ বিজেপি কর্মী শ্রী লক্ষীকান্ত সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ ও দলীয় কর্মীরা।
সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, বিজেপি দলের মূল আদর্শ হল জনসেবা। ভোটের রাজনীতি আমাদের উদ্দেশ্য নয়। অতীতে সিপিআইএম ও কংগ্রেস ভোটের রাজনীতির মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করেছে, কিন্তু বিজেপি বরাবরই জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে এসেছে।
তিনি আরও জানান, বর্তমান রাজ্য সরকার দলমত নির্বিশেষে সাধারণ মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে। বিশেষ করে গ্রামীণ ও পার্বত্য এলাকাগুলিতে উন্নয়নের জোয়ার বইছে। এই সরকার উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
মন্ত্রী বিকাশ দেববর্মা “গ্রাম চলো অভিযান”-এর ঘোষণা করে বলেন, এই অভিযানের মাধ্যমে প্রত্যন্ত এলাকাগুলিতে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি তিনি সিপিআইএম ও কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেন, তারা শুধু সমালোচনা করতে জানে, কিন্তু কখনোই বাস্তব উন্নয়নের কাজে ছিল না এবং আজও বাধা দিয়ে চলেছে।
সভায় বুথ ও শক্তি কেন্দ্রভিত্তিক কর্মীদের আরও সক্রিয় ও জনমুখী ভূমিকা গ্রহণের আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
এই সাংগঠনিক সভা ছিল দলীয় ঐক্য, আদর্শ এবং ভবিষ্যতের রাজনৈতিক রূপরেখা নির্ধারণে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Releated Posts

সাত দফা দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কাছে ডেপুটেশন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের

আগরতলা, ১ অক্টোবর:  সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে মিছিল করে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা…

ByByReshmi Debnath Oct 1, 2026

আগরতলা শহর পরিচ্ছন্ন রাখতে সাফাই কর্মীদের সহযোগিতার আহ্বান মেয়রের

আগরতলা, ১ অক্টোবর: আগরতলা শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে সাফাই কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তাঁদের সহযোগিতা…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top