News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ওয়াকফ বিল বাতিলের দাবিতে কৈলাসহরে বাইক মিছিল, জোরদার পুলিশি প্রহরা
Image

ওয়াকফ বিল বাতিলের দাবিতে কৈলাসহরে বাইক মিছিল, জোরদার পুলিশি প্রহরা

কৈলাসহর, ৯ এপ্রিল:
ওয়াকফ বিল বাতিলের দাবিতে মঙ্গলবার কৈলাসহরে এক বিশাল বাইক মিছিল অনুষ্ঠিত হয়। টিলা বাজার থেকে শুরু হওয়া এই মিছিল বিভিন্ন পঞ্চায়েত এলাকা পরিক্রমা করে শহরের মহকুমা শাসকের কার্যালয়ের সামনে পৌঁছে, সেখান থেকে বাবুর বাজার গিয়ে শেষ হয়।

উক্ত মিছিলে বিপুল সংখ্যক মানুষ বাইক নিয়ে অংশগ্রহণ করেন এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে স্লোগান তোলেন। মিছিলটি শান্তিপূর্ণ হলেও কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে গোটা পথজুড়ে কঠোর পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়।

জানা গেছে, মিছিলকে কেন্দ্র করে আগে থেকেই সতর্কতা অবলম্বন করা হয়েছিল। কোনওরকম বিশৃঙ্খলা না ঘটায় প্রশাসনের পক্ষ থেকে স্বস্তি প্রকাশ করা হয়েছে।

এদিকে, ওয়াকফ বিল বাতিলের দাবিকে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে বলেও জানা গিয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।

Releated Posts

সাত দফা দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কাছে ডেপুটেশন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের

আগরতলা, ১ অক্টোবর:  সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে মিছিল করে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা…

ByByReshmi Debnath Oct 1, 2026

আগরতলা শহর পরিচ্ছন্ন রাখতে সাফাই কর্মীদের সহযোগিতার আহ্বান মেয়রের

আগরতলা, ১ অক্টোবর: আগরতলা শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে সাফাই কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তাঁদের সহযোগিতা…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top