News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভারতীয় জনতা পার্টির সক্রিয় কার্যকর্তা সম্মেলন, বক্সনগর মন্ডলের উদ্যোগে
Image

ভারতীয় জনতা পার্টির সক্রিয় কার্যকর্তা সম্মেলন, বক্সনগর মন্ডলের উদ্যোগে

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ৯ এপ্রিল:
আজ বক্সনগর টাউন হল প্রাঙ্গণে, এক দিবসীয় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৯৮০ সালের ৬ই এপ্রিল ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা হয় শ্যামাপ্রসাদ মুখার্জির হাত ধরে। তার অঙ্গ হিসেবে ৬ এপ্রিল প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে ৬ থেকে ১২ পর্যন্ত, বিজেপি প্রদেশ রাজ্য কর্তৃক বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

তার মধ্যে উল্লেখযোগ্য হলো, সকল দলীয় অফিস এবং কার্যকর্তার বাড়িতে দলীয় পতাকা উত্তোলন করা ইত্যাদি। আজকের এই মহতী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জলন করেন, বিধায়ক তোফাজ্জল হোসেন প্রাক্তন বিধায়ক সুভাষ চন্দ্র দাস, প্রাক্তন সিপাহী জেলার জেলা সভাপতি দেবব্রত ভট্টাচার্য, মন্ডল সভাপতি অনিল দাস, প্রাক্তন ব্লক মন্ডলসভাপতি সুভাষচন্দ্র সাহা, মহিলা মোর্চার জেলা সভানেত্রী, কল্যাণী দেবনাথ, এবং অন্যান্য বিশিষ্ট কার্যকর্তাগণ।

তারপর শ্যামাপ্রসাদ মুখার্জী, দীনদয়াল উপাধ্যায়, ভারত মাতার প্রতিকৃতিতে ফুলমালা দান করেন, উপস্থিত সকল নেতৃবৃন্দ। জাতীয় সংগীতের মাধ্যমে আজকের অনুষ্ঠানে শুভ সূচনা করেন। মূলত ভারতের জনতা পার্ট সাংগঠনিক বৃদ্ধি গ্রামের সঙ্গে এবং উন্নয়নের রূপরেখা এই হল তাদের আজকের মূল কাজ। প্রতিটি কার্যকর্তা কে গ্রামের সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক বজায় রেখে ডোর টু ডোর করতে হবে। মন্দির হাসপাতাল, রাস্তাঘাট, স্কুল কলেজ স্বচ্ছতা অভিযান করা বিভিন্ন প্রকল্পের ১০ জন সুবিধা ভোগীদের সাথে পরিদর্শন করা এবং তাদের সাথে কথা বলে সম্পর্ক তৈরি করা।

Releated Posts

অসহায় যুবকের উন্নত চিকিৎসায় সহায়তার আশ্বাস প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের

আগরতলা, ২১ জুন: জিবি হাসপাতালে চিকিৎসাধীন এক অসহায় যুবকের পাশে দাঁড়ালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন সাংসদ প্রতিমা…

ByByReshmi Debnath Jun 22, 2026

প্রসেনজিৎ সাহার পরিবারের পাশে সুদীপ রায়বর্মন, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ২১ জুন: গাঁজা মামলায় গ্রেপ্তার হওয়া মেলাঘরের কনটেন্ট ক্রিয়েটর প্রসেনজিৎ সাহার পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের পাশে…

ByByReshmi Debnath Jun 22, 2026

পুকুরের জলে ডুবে ১০ বছরের শিশুকন্যার মৃত্যু, শোকের ছায়া এলাকায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: পুকুরের জলে ডুবে এক ১০ বছরের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম…

ByByReshmi Debnath Jun 22, 2026

ঘণ্টাখানেকের বৃষ্টিতে জলমগ্ন রাজধানী, চরম ভোগান্তিতে শহরবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: ছুটির দিন রবিবার সন্ধ্যায় মাত্র ঘণ্টাখানেকের প্রবল বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ল রাজধানী আগরতলার…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top