News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনাগ্রস্ত তিন শিশু
Image

স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনাগ্রস্ত তিন শিশু

আগরতলা, ৯ এপ্রিল: মিনি ট্রাক এবং যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে গুরুতর আহত হয়েছে তিনজন ছাত্র ছাত্রী। আজ সকালে জামজুরি গ্রাম পঞ্চায়েতের অধীন এলাকার স্হানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করে দমকলবাহিনীকে খবর দিয়েছেন। বর্তমানে তাঁরা গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে।

ঘটনার বিবরণ জানা গিয়েছে, গোমতী জেলা উদয়পুর মহকুমার অন্তর্গত জামজুরি গ্রাম পঞ্চায়েতের অধীন উদয়পুর হতে কাঁকড়াবন যাওয়ার পথে রাজধর নগর মাদ্রাসা সংলগ্ন সড়কে চার চাকায় মিনি ট্রাকের সঙ্গে অটো মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে সংঘর্ষের জেরে আহত হয়েছে উদয়পুর রমেশ স্কুল পড়ুয়া তিন ছাত্র ছাত্রী। আহতরা সম্ভবত দ্বিতীয় শ্রেণীতে পড়ছে। সাথে সাথে আশেপাশের লোকজন উদয়পুর দমকলবাহিনীকে খবর দিয়েছেন। দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে গিয়েছে।বর্তমানে জেলা হাসপাতালে তিন ছাত্র-ছাত্রী চিকিৎসাধীনে রয়েছে।

Releated Posts

অসহায় যুবকের উন্নত চিকিৎসায় সহায়তার আশ্বাস প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের

আগরতলা, ২১ জুন: জিবি হাসপাতালে চিকিৎসাধীন এক অসহায় যুবকের পাশে দাঁড়ালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন সাংসদ প্রতিমা…

ByByReshmi Debnath Jun 22, 2026

প্রসেনজিৎ সাহার পরিবারের পাশে সুদীপ রায়বর্মন, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ২১ জুন: গাঁজা মামলায় গ্রেপ্তার হওয়া মেলাঘরের কনটেন্ট ক্রিয়েটর প্রসেনজিৎ সাহার পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের পাশে…

ByByReshmi Debnath Jun 22, 2026

পুকুরের জলে ডুবে ১০ বছরের শিশুকন্যার মৃত্যু, শোকের ছায়া এলাকায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: পুকুরের জলে ডুবে এক ১০ বছরের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম…

ByByReshmi Debnath Jun 22, 2026

ঘণ্টাখানেকের বৃষ্টিতে জলমগ্ন রাজধানী, চরম ভোগান্তিতে শহরবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: ছুটির দিন রবিবার সন্ধ্যায় মাত্র ঘণ্টাখানেকের প্রবল বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ল রাজধানী আগরতলার…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top