News Flash

  • Home
  • প্রধান খবর
  • মুদ্রা যোজনা যে কোনও সরকারের ক্ষেত্রে চোখ খুলে দেওয়ার মতো বিষয় : প্রধানমন্ত্রী
Image

মুদ্রা যোজনা যে কোনও সরকারের ক্ষেত্রে চোখ খুলে দেওয়ার মতো বিষয় : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৮ এপ্রিল (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার মুদ্রা যোজনার সুবিধাভোগীদের সঙ্গে আলাপচারিতায় অংশ নিয়েছেন। মুদ্রা যোজনার মহিলাদের অংশগ্রহণে খুশি ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী, একইসঙ্গে তিনি বলেছেন, মুদ্রা যোজনা যে কোনও সরকারের ক্ষেত্রে চোখ খুলে দেওয়ার মতো বিষয়। মুদ্রা যোজনার ১০ বছর পূর্তিতে সুবিধাভোগীদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “দেশবাসীকে কোনও গ্যারান্টি ছাড়াই ৩৩ লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে। আপনারা সংবাদপত্রে পড়েছেন, এই সরকার ধনীদের সরকার। আপনারা যদি সমস্ত ধনীদের যোগ করেন, তবুও তাঁরা ৩৩ লক্ষ টাকা পেত না। দেশের সাধারণ মানুষকে ৩৩ লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে, এখন আজ ভারতের যুবসমাজ, তাঁদের উদ্যোক্তা দক্ষতা, যদি তারা একটু সাহায্য পান, তাহলে অনেক বড় পরিণাম পাওয়া যায়। এই মুদ্রা যোজনা যে কোনও সরকারের ক্ষেত্রে চোখ খুলে দেওয়ার মতো বিষয়। এতে সর্বাধিক সংখ্যক মহিলা এগিয়ে এসেছেন।”

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “মুদ্রা যোজনায়, সবচেয়ে বেশি সংখ্যক মহিলা এগিয়ে এসেছেন। মহিলারা সবচেয়ে বেশি ঋণের জন্য আবেদন করেছেন, সবচেয়ে বেশি ঋণ পেয়েছেন এবং দ্রুত ঋণ পরিশোধও করেছেন।” প্রধানমন্ত্রীর কথায়, “এই সমস্ত সুবিধাভোগীর মধ্যে, কেউ কেউ একজনকে, কেউ দু’জনকে এবং কেউ ৪০-৫০ জনকে কর্মসংস্থান দিয়েছেন। কর্মসংস্থানের এই বিশাল কাজ অর্থনীতির জন্ম দেয়।”

Releated Posts

ক্যাপ্টেন স্মিত মচ্ছরের সঙ্গে কথা প্রধানমন্ত্রীর, ১৭০ প্রাণ বাঁচানোর সাহসিকতার প্রশংসা

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): জীবন-মরণ পরিস্থিতির মুখোমুখি হয়েও ফ্লাইদুবাইয়ের বিমানে থাকা ১৭০ জনের প্রাণ রক্ষা করা ভারতীয় পাইলট…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

রাজঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা রাষ্ট্রপতি মুর্মু, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার দিল্লির রাজঘাটে গিয়ে জাতির জনককে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রস্তাবিত বিক্ষোভ, নয়াদিল্লি জেলায় জারি ১৬৩ ধারা

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শুক্রবার দিল্লির যন্তর মন্তরে প্রস্তাবিত বিক্ষোভকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

ফর্ম ৬ বদলের নির্দেশ কে দিয়েছিল, কমিশনকে প্রশ্ন রাহুলের

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১ অক্টোবর: ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির অনলাইন ফর্ম ৬-এ বিতর্কিত পরিবর্তন নিয়ে নির্বাচন কমিশনের…

ByBySandeep Biswas Oct 1, 2026
Scroll to Top