News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্কুল ফি বাড়ানোর প্রতিবাদে অভিভাবকদের বিক্ষোভ, স্কুল পরিচালনায় পরিবর্তনের দাবি
Image

স্কুল ফি বাড়ানোর প্রতিবাদে অভিভাবকদের বিক্ষোভ, স্কুল পরিচালনায় পরিবর্তনের দাবি

কুমারঘাট, ৮ এপ্রিল : কুমারঘাটের বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয় নিবেদিতা ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণি বিদ্যালয়-এ ফি বৃদ্ধির প্রতিবাদে উত্তেজনা ছড়াল মঙ্গলবার সকালে। ক্ষুব্ধ অভিভাবকরা বিদ্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেন এবং কুমারঘাট-ফটিকরায় সড়কে নেমে বিক্ষোভ প্রদর্শন করেন।

অভিভাবকদের অভিযোগ, কোনওরকম আগাম নোটিশ না দিয়েই স্কুল কর্তৃপক্ষ হঠাৎ করে ফি বাড়িয়ে দিয়েছে। পূর্বে প্রতি শিক্ষাবর্ষে শ্রেণীভিত্তিক ভর্তি ফিতে ইলেকট্রিসিটির জন্য কোনো আলাদা টাকা দিতে হতো না। কিন্তু চলতি শিক্ষাবর্ষে হঠাৎ করেই ৪০০ টাকা অতিরিক্ত যোগ করা হয়েছে বলে জানিয়েছেন অভিভাবকরা।

এই অনভিপ্রেত ফি বৃদ্ধিতে অসন্তোষ ছড়িয়ে পড়েছে ছাত্রছাত্রীদের পরিবারগুলোর মধ্যে। তাদের দাবি, এই অতিরিক্ত অর্থ বাতিল করতে হবে এবং বিদ্যালয় পরিচালনায় ফের পরিবর্তন আনতে হবে। বর্তমানে বিদ্যালয়টি বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে পরিচালিত হলেও, অভিভাবকদের একাংশ দাবি তুলেছেন এটি যেন আবার এসএমসি (School Management Committee) দ্বারা পরিচালিত হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষের ফি সংক্রান্ত বিষয়ে বিদ্যজ্যোতি প্রকল্পের রাজ্যস্তরীয় দপ্তরে যোগাযোগ করবেন বলে জানিয়েছেন। তবে ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top