News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পরিচারিকার স্বামীর দা কোপে রক্তাক্ত বাড়ির মালিক, খোয়াইয়ে চাঞ্চল্য
Image

পরিচারিকার স্বামীর দা কোপে রক্তাক্ত বাড়ির মালিক, খোয়াইয়ে চাঞ্চল্য

খোয়াই, ৮ এপ্রিল : খোয়াই থানার অন্তর্গত বনকর বিদ্যানিকেতন এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল স্থানীয় বাসিন্দারা। পরিচারিকার স্বামীর হাতে আক্রান্ত হলেন এক বাড়ির মালিক।

গৃহপরিচারিকার স্বামী গৌতম দেবনাথের অভিযোগ, তাঁর স্ত্রীর সঙ্গে বাড়ির মালিক সংকর দেবনাথের দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্ক চলছিল। সেই অভিযোগের ভিত্তিতে ক্ষোভে ফেটে পড়ে গৌতম এবং প্রকাশ্যে বাড়িতে গিয়ে সংকর দেবনাথকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে।

ঘটনাটি ঘটে খোয়াই বিদ্যুৎ দপ্তরের পেছনে, শ্রীনাথ বিদ্যানিকেতন স্কুল সংলগ্ন এলাকায়। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় সংকর দেবনাথকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক।

অন্যদিকে, ঘটনার পরেই অভিযুক্ত গৌতম দেবনাথ নিজে থেকে খোয়াই থানায় গিয়ে আত্মসমর্পণ করে। এমন নৃশংস ঘটনার জেরে মুহূর্তের মধ্যেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Releated Posts

খোয়াইয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত স্বাধীনতা দিবস, পতাকা উত্তোলন মন্ত্রী অনিমেষ দেববর্মার

খোয়াই, ১৫ আগস্ট: স্বাধীন ভারতের ৮০তম বর্ষপূর্তি উপলক্ষে গোটা দেশের সঙ্গে খোয়াই জেলাতেও যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

যীষ্ণু দেববর্মাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৫ আগস্ট: মহারাষ্ট্রের রাজ্যপাল তথা ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মাকে জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

ধর্মনগরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন

ধর্মনগর, ১৫ আগস্ট: দেশের অন্যান্য স্থানের সঙ্গে তাল মিলিয়ে ধর্মনগরেও যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

মন্ত্রী বিকাশ দেববর্মার সরকারি বাসভবনে মর্যাদায় স্বাধীনতা দিবস পালন

আগরতলা, ১৫ আগস্ট: স্বাধীনতার ৮০তম বর্ষপূর্তিতে দেশজুড়ে যখন জাতীয় পতাকার গর্ব ও দেশাত্মবোধের আবেগ, তখন সেই আবহেরই প্রতিফলন…

ByByTaniya Chakraborty Aug 15, 2026
Scroll to Top